গ্রেটা থুনবার্গ, হু, আলেক্সি নাভালনি মনোনীত হয়েছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য
গ্রেটা থুনবার্গ, হু, আলেক্সি নাভালনি মনোনীত হয়েছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য
রাশিয়ার পুতিন–বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আলেক্সি নাভালনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আবহাওয়া প্রচারক গ্রেটা থুনবার্গ সহ আরও অনেকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই নামগুলি তাঁরাই মনোনীত করেছেন যাঁদের আগেও নোবেল বিজয়ীদের মনোনীত করার ট্র্যাক রেকর্ড রয়েছে।

বিশ্বব্যাপী সংসদ সদস্যদের থেকে শুরু করে প্রাক্তন বিজয়ী এবং হাজার হাজার মানুষ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করতে পারেন। রবিবারই মনোনয়নের বিষয়টি বন্ধ হয়ে গিয়েছে তাই আর কারোর নাম পাঠানো যাবে না। পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো এর পরিচালক হেনরিক উর্দাল বলেছেন, 'নরওয়ের আইন প্রণেতারা ২০১৯ বাদে, ২০১৪ থেকে প্রতি বছর এই ইভেন্টের বিজয়ী মনোনীত করেছেন। এ বছর যদিও একটু আলাদা ধরনের ইভেন্ট হবে।’ তবে নরওয়ে নোবেল কমিটি, যাঁরা বেছে নেন কে বিজয়ী হবেন, মনোনয়ন নিয়ে কোনও মন্তব্য করেননি।
তবে এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, নরওয়ে আইন প্রণেতারা থুনবার্গ, নাভালনি ও হু ছাড়াও মনোনীত করেছেন আরও অনেককেই। এই নোবেলের জন্য বর্ণবাদবিরোধী আন্দোলন 'ব্ল্যাক লাইভস ম্যাটার’ মনোনীত হয়েছে। এছাড়াও ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছে তার মধ্যে রয়েছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গণমাধ্যম অধিকারের সংস্থা আরএসএফ ও বেলারুশের বিরোধী দলের নেতারা যাদের দলের নাম এসভেৎলানা তিখানোভস্কায়া। আগামী অক্টোবরের শুরুতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। গত বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।












Click it and Unblock the Notifications