গাড়ি না চালানোর জন্য আম জনতাকে পুরস্কার দেবে মিলান সরকার !

যেখানে বেশ কিছু দেশে শহরের রাস্তায় গাড়ি চালানোর জন্য গাড়ির মালিকদের থেকে টাকা নেওয়া হয়, সেখানে মিলান সরকার ঘোষণা করল, যে সমস্ত গাড়ির মালিকরা রাস্তায় গাড়ি চালাবেন না তাদের দেওয়া হবে পুরস্কার। পরিহবণ দফতর, বিমা এজেন্সি 'ইউনিপোল' এবং অক্টো টেলিমেটিকস সংস্থার সঙ্গে যৌথভাবে "পার্ক ইওর কার অ্যান্ড গো পাবলিক" প্রচার শুরু করেছে।
টেলেমেটিক সিস্টেম গাড়িতে প্রতিস্থাপনের মাধ্যমে কর্তৃপক্ষ ইউনিপোল গ্রাহকদের ট্র্যাক করবে। যদি নির্দিষ্ট গাড়িটি সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত রাস্তায় বের না করা হয় তাহলে গাড়ির মালিকরা পুরস্কৃত হবে। পুরস্কারমূল্য হবে দৈনন্দিন ১.৫০ ইউরো। যা আদতে একেবারেই বড় সড় পুরস্কার মূল্য নয়। তবে তা 'পাবলিক ট্রান্সপোর্টের' খরচের সমান।












Click it and Unblock the Notifications