Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মেয়াদ উত্তীর্ণ সিএনজি অটো নষ্ট করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

মেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত সাড়ে ৮ হাজার অটোরিকশা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশ সরকার। যেগুলোর মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছিল।

মেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত সাড়ে ৮ হাজার অটোরিকশা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশ সরকার। যেগুলোর মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছিল। নষ্ট করার জন্য ইতিমধ্যে চট্টগ্রাম বিআরটিকে একটি তালিকাও করে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন বিভাগ। নষ্ট করার সঙ্গে সঙ্গে পুরনো এসব সিএনজিচালিত অটোরিকশা মালিকরা নতুন সিএনজিচালিত অটোরিকশা নামাতে পারবেন। একই নম্বরে তারা রেজিস্ট্রেশনও করতে পারবেন। শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

 মেয়াদ উত্তীর্ণ সিএনজি অটো নষ্ট করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে প্রায় সাড়ে ৮ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে ঢাকায় এ সংখ্যা ছয় হাজার। বাকি আড়াই হাজার চলাচল করে চট্টগ্রামে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা এসব সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর। ২০০২ মডেলের এসব অটোরিকশার নিবন্ধন দেওয়ার সময় মেয়াদ ধরা হয়েছিল ৯ বছর। পরে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দুই দফায় এসব অটোরিকশার মেয়াদ ৬ বছর বাড়িয়ে ১৫ বছর করা হয়। পরবর্তীকালে ২০১৬ সালের নভেম্বরে অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে পুরনো এই অটোরিকশাগুলোর ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে এগুলোর মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই সময় কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
গত বছর অক্টোবরে মালিক সমিতির পক্ষ থেকে অটোরিকশা ধর্মঘটের হুমকি দেওয়া হলে সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। পরে বিআরটিএর উদ্যোগেই অটোরিকশাগুলোর মেয়াদ ১৫ বছরের অতিরিক্ত আরও কত বছর বাড়ানো যায়, সে ব্যাপারে মতামত চাওয়া হয়। গত বছরের ১১ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিআরটিএ অটোরিকশাগুলোর মেয়াদ ছয় মাস বাড়ানোর সুপারিশ করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে এসব অটোরিকশা চলছে।

সড়ক পরিবহন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই এই নষ্ট করার কাজ শুরু করা হবে। প্রতিদিন প্রায় ৫০টি করে সিএনজিচালিত অটোরিকশা নষ্ট করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+