বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচার উপায় দেবে গুগল

কোন সাইটে গিয়ে কিছু সার্চ করার পর গুগলের বিজ্ঞাপন হয়তো আপনাকে তাড়া করে ফিরছে। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কী? গুগল নিজেই এবার সেই সুযোগ দেবে।

Advertisements
Getty Images
Advertisements

ইন্টারনেটে কোন একটা সাইটে গিয়ে কিছু খুঁজেছেন বা গুগলেই হয়তো সার্চ দিয়েছেন। এরপর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে।

এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে আরও বহু ইন্টারনেট ব্যবহারকারীর মতো।

এই যন্ত্রণা থেকে আপনাকে মু্ক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে।

কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন 'মিউট' করে দিতে পারবে।

'রিমাইন্ডার এড' নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোন পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা।

গুগল অবশ্য দাবি করছে এই 'রিমাইন্ডার এড' লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।

গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোন ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই 'মিউট' বা 'হাইড' করা যাবে।

তবে এ ধরণের বিজ্ঞাপন পুরো বন্ধ বা 'অপট আউট' করার কোন অপশনের কথা গুগল এখনো ভাবছে না।

যাদের গুগল একাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে 'রিমাইন্ডার এড' পাঠাচ্ছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+