মহাকাশে গেলেও হারিয়ে যাওয়ার ভয় নেই, সাহায্য হাজির হবে গুগল ম্যাপ
গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে মহাকাশেও পৌঁছে যেতে পারবেন আপনি।
আন্তর্জাতিক স্পেস স্টেশনের চারপাশ কেমন হয় কোনও ধারণা রয়েছে কি? অথবা স্পেস স্টেশনের ভিতরে কী থাকে জানেন? যদি আপনার উত্তর হয় 'না', তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন। গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে সেখানেও পৌঁছে যেতে পারবেন আপনি।
গুগল জানিয়েছে, ইউরোপীয় স্পেস এজেন্সির নভশ্চর থমাস পেসকেট আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছয় মাসের বেশি কাটিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি জিরো গ্র্যাভিটিতে থেকে স্ট্রিট ভিউ তুলে এনেছেন।

সেই ছবিগুলিই গুগল ম্যাপে পেশ করা হবে। যেকোনও মানুষ আন্তর্জাতিক স্পেস স্টেশন অথবা মহাকাশের গুগল স্ট্রিট ভিউ দেখতে চাইলে তিনি তা পেয়ে যাবেন। শুধু তাই নয়, মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে, সেটাও আমজনতা নিজের চোখে দেখতে পারবে বলে জানানো হয়েছে।
গুগলের দলটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে মিলে হাউস্টনের জনসন স্পেস স্টেশনে ও মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করেছে। শক্তিশালী ডিএসএলআর ক্যামেরা দিয়ে গোটা কর্মকাণ্ড শ্যুট করা হয়েছে। সেই ছবি পৃথিবীতে পাঠানো হয়েছে। পরে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে তা দেখা যাবে।












Click it and Unblock the Notifications