তলস্তয়ের জন্মদিনে ডুডল বানিয়ে শ্রদ্ধার্ঘ্য গুগলের

দুনিয়ার সর্বকালীন সেরা সাহিত্যিকদের তালিকায় নিশ্চিতভাবেই একটি নাম লিও তলস্তয়। ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। লিও তলস্তয় বা লেভ নিকোলায়েভিচ তোলস্তোই (রুশ উচ্চারণে) জার শাসিত রাশিয়ার জীবন সুন্দরভাবে বর্ণনা করেছেন তাঁর লেখায়। ১৯১০ সালে ৮২ বছর বয়সে তিনি মারা যান নিউমোনিয়া রোগে।
তলস্তয়ের দু'টি বিখ্যাত সৃষ্টি হল 'ওয়ার অ্যান্ড পিস' (ভোইনা ই মির) এবং 'আনা কারেনিনা'।
নেপোলিয়নের রাশিয়া আক্রমণের প্রেক্ষাপটে লেখা 'ওয়ার অ্যান্ড পিস' অন্যতম দীর্ঘ উপন্যাস। পাশাপাশি, 'আনা কারেনিনা' উপন্যাসে ফুটিয়ে তুলেছে প্রেমের সুন্দর আখ্যান। লিও তলস্তয়ের অহিংসার মতাদর্শ গভীরভাবে প্রভাবিত করেছিল মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং জুনিয়রকে।












Click it and Unblock the Notifications