শহরের খালে গোল্ড ফিশ ছেড়ে বিপদে পড়েছেন মালিক
নেদারল্যান্ডসে বড় এক শহরের খালে ছাড়া বাহারে গোল্ড ফিশ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বলে সরকার মাছগুলোর মালিককে সেগুলো খাল থেকে তুলে নেওয়ার জন্য একমাস সময় দিয়েছে।
নেদারল্যান্ডসের এক ব্যক্তি একটি খালে বেশ অনেক বাহারে মাছ ছেড়ে দিয়ে মহা বিপদে পড়েছে।
নেদারল্যান্ডসের এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) হান্স ভ্যান মানেন নামের ওই ব্যক্তিকে ভেনেনদাল শহরের ওই খাল থেকে মাছগুলো আবার তুলে ফেলার জন্য এক মাস সময় দিয়েছে।
স্থানীয়একটি ওয়েবসাইট খবর দিয়েছে বাহারে গোল্ড ফিশগুলো জুন মাস থেকে ওই খালে সাঁতরে বেড়াচ্ছে। মিঃ ভান মানেন এলাকার সৌন্দর্য বাড়ানোর জন্য মাছগুলো খালে ছেড়েছিলেন। তার এই উদ্যোগে তাকে সাহায্য করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।
তিনি মোট ২৮০টি বাহারে মাছ খালে ছেড়েছিলেন এর মধ্যে ছিল ৮০টি গোল্ড ফিশ এবং প্রায় একই ধরনের আরেক প্রজাতির উজ্জ্বল কমলা রঙের মাছ।
বিবিসি মনিটরিং খবর দিচ্ছে ডাচ সরকারি মন্ত্রণালয়ের অংশ এই সংস্থা আরভিও বলেছে মিঃ ভান মানেনকে এক মাসের মধ্যে গোল্ড ফিশগুলো খাল থেকে তুলে নিতে হবে।
পরিবেশবাদী একটি গোষ্ঠীর কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আরভিও এই নির্দেশ জারি করে।
কর্মকর্তারা বলছেন স্থানীয় জীববৈচিত্র্য এই মাছগুলোর থেকে হুমকির মুখে পড়তে পারে। তারা বলছেন গোল্ড ফিশের ডিম খালের মধ্যে দিয়ে অন্য জলাশয়ে গিয়ে পড়তে পারে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়েউঠতে পারে। এছাড়াও অন্যান্য মাছের প্রজনন প্রক্রিয়ায় এই বাহারে মাছগুলো যুক্ত হলে স্থানীয় মাছের প্র্রজাতি বদলে যেতে পারে।
তারা বলে মিঃ ভান মানেন মাছগুলো খালে ছেড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন ভঙ্গ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে মিঃ ভান মানেন যদি নিজে মাছগুলো তুলে নেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে খাল থেকে মাছগুলো তোলার জন্য সরকারি খরচ তাকে মেটাতে হবে বলে সরকারি সংস্থাটি জানিয়েছে।
মিঃ ভান মানেন বলেছেন "তিনি অবশ্যই সরকারের নির্দেশ মানবেন, যদিও এই সিদ্ধান্তে তিনি মর্মাহত।
"বিশেষজ্ঞরা যদি মনে করেন এরা পরিবেশের জন্য ক্ষতিকারক, তাহলে তা আমাকে মানতেই হবে। জীবজন্তু আমি ভালবাসি। মাছগুলোর কথা ভেবেই তাদের আমি মুক্ত পরিবেশে ছেড়েছিলাম।"
তিনি বলেছেন গোল্ড ফিশগুলো তিনি বেচে দেবেন। ''খালের পানিতে সেগুলো বেশ মোটাতাজা হয়েছে। আর বিক্রির অর্থ দিয়ে আমি অন্য প্রজাতির বাহারে মাছ কিনব যেগুলো জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয়।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications