Gold Price Bangladesh: বাংলাদেশের মানুষ আর সোনাও কিনতে পারবেন না! কারণ জানলে আঁতকে উঠবেন

Gold Price Bangladesh: বাংলাদেশের বাজারে ফের একবার বাড়ল সোনার দাম। গত কয়েকমাসে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বেড়ে গিয়েছে। আকাশছোঁয়া দামে নাভিশ্বাস এর মধ্যেই বাংলাদেশের বাজারে বাড়ানোর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানো হয়েছে।

এতে এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম বলেই দাবি করছে বাংলাদেশের সংবাদমাধ্যম। এভাবে চতে থাকলে বাংলাদেশের মানুষের সোনা কিনতে একেবারে হিমশম অবস্থা হবে বলেই মনে করা হচ্ছে (Gold Price bangladesh) ।

Gold Price Bangladesh

এর আগেও কয়েক দফায় সে দেশে বেড়েছিল সোনার দাম। একদিকে যখন ইউনূসের জমানায় বাংলাদেশের অর্থনীতি ডুবছে সেই সময় যেভাবে সোনার দাম বাড়ছে (Gold Price bangladesh) তাতে বাড়ছে ক্ষোভ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান জানিয়েছেন, নতুন দর অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা।শনিবার এই মানের এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়।

২১ ক্যারেটের সোনা ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম (Gold Price bangladesh) পড়বে ৯৭ হাজার ৪৭৬ টাকা। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। তা কিছুটা হলেও স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। তবে সোনার দাম কমাতে ইউনূস সরকার কি করে সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+