বিমানযাত্রীর পেট থেকে আবার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে একজন যাত্রীর পেট থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

চট্টগ্রাম বিমানবন্দরে একজন যাত্রীর পেট থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

সকাল পৌনে ১১টায় একজন যাত্রীর তলপেটে এসব সনাক্ত করেন গোয়েন্দারা। তার পেটে মোট ১০টি স্বর্ণের বার ছিল। যার মোট ওজন ১ কেজি ৩৯০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

পরে বিশেষ পদ্ধতিতে তার তলপেট থেকে এসব স্বর্ণ বের করে আনা হয়।

আরো পড়ুন:

কোলকাতা হাইকোর্টের বিচারপতি কারনানের কারাদণ্ড

জার্মানরা উদ্ভাবন করলো কৃত্রিম সূর্য

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পাতায় জানানো হয়েছে, দুবাইয়ের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট সকাল ১০টার দিকে চট্টগ্রামে অবতরণ করে।

গোয়েন্দারা জানতে পারেন, সেই বিমানের বেলাল হোসেন নামের একজন যাত্রীর তলপেটে স্বর্ণ রয়েছে। পরে বিশেষ পদ্ধতিতে তার পায়ুপথ থেকে এসব সোনার বার বের করা হয়।

তবে এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে যাত্রীদের পেট থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একজন যাত্রীর পেট থেকে ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের ৫ই জানুয়ারি একজন যাত্রীর পেট থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+