নিজের দেশ 'কৈলাশা'র রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করলেন ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ

ভারত থেকে পালিয়ে যাওয়া স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ গণেশ চতুর্থীর দিন ইকুয়েডরের উপকূলে একটি ছোট্ট দ্বীপে বসে তার অনুগামীদের নিয়ে উদ্বোধন করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাশার‌।

দেশের নাম কৈলাশা

দেশের নাম কৈলাশা

এই দ্বীপের নাম কৈলাশা রেখেছেন নিত্যানন্দ। নিজেকে নিজেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এবং এই দ্বীপটিকে একটি দেশ বলে ঘোষণা করেছেন। গত নভেম্বর থেকে নিত্যানন্দের দাবি অনুযায়ী ওই রাষ্ট্রটি নির্মাণ হয়েছে।

ভারত থেকে পলাতক

ভারত থেকে পলাতক

পঞ্চাশটি শুনানিতে গরহাজির থাকা নিত্যানন্দ ভারত ছেড়ে গতবছর পালিয়ে গিয়েছেন। ঠিক কোথায় তিনি তার দেশ তৈরি করেছেন, তা এখনও পুরোপুরি অজানা। যদিও ইকুয়েডর সরকার সরাসরি এই অভিযোগ নাকচ করেছে। তারা জানিয়েছে কোনও পলাতক আসামি এসে তাদের কোনও দ্বীপকে নেননি।

রিজার্ভ ব্যাঙ্কের উদ্বোধন

রিজার্ভ ব্যাঙ্কের উদ্বোধন

তিনদিন আগেই নিত্যানন্দ জানিয়েছিলেন, গণেশ চতুর্থীর দিন তিনি তার দেশের রিজার্ভ ব্যাঙ্কের উদ্বোধন করবেন। এবং মুদ্রার নাম জানাবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে তার দেশের দ্বিপাক্ষিক মৌ স্বাক্ষর হয়েছে বলে দাবি করেছেন।

নানা প্রতীক রয়েছে কৈলাশার

নানা প্রতীক রয়েছে কৈলাশার

নিত্যানন্দের দেশের ওয়েবসাইট অনুযায়ী সেখানে জনসংখ্যা ১০ কোটি। সেই দেশের ভাষা তিনটি - ইংরেজি, সংস্কৃত এবং তামিল। সে দেশের ধর্ম হিন্দুত্ব। নিত্যানন্দের দেশের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং জাতীয় পশু রয়েছে। এমনকী জাতীয় ফুলও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+