ভারতে ফিরে যাও : আয়ারল্যান্ডের ট্রেনে ভারতীয় যাত্রীকে বর্ণবিদ্বেষী মন্তব্য ভাইরাল সোস্যাল মিডিয়ায়

"তুমি কলঙ্ক, ভারতে ফিরে যাও" । আয়ারল্যান্ডের ট্রেনে ভারতীয় যাত্রীর উদ্দেশ্যে আইরিশ মহিলার চিৎকার। খালি আসনে প্লাস্টিকের ব্যাগ রাখায় বর্ণবিদ্বেষের শিকার হতে হল ভারতীয় যাত্রীকে।

ডাবলিন, ২০ এপ্রিল : "তুমি কলঙ্ক, ভারতে ফিরে যাও" । আয়ারল্যান্ডের ট্রেনে ভারতীয় যাত্রীর উদ্দেশ্যে আইরিশ মহিলার চিৎকার। খালি আসনে প্লাস্টিকের ব্যাগ রাখায় বর্ণবিদ্বেষের শিকার হতে হল ভারতীয় যাত্রীকে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্য়ে ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়।

ওই ট্রেনেরই অন্য এক যাত্রী ঘটনাটি মোবাইল ক্যামেরায় বন্দি করেন। পরে তা টুইটারে পোস্ট করতেই শোরগোল পরে যায়। ট্রেনটি লাইমরিক কলবার্ট স্টেশন থেকে লাইমরিক জাংশন পর্যন্ত যাচ্ছিল। রবিবারদিন এই ঘটনাটি ঘটে।

ওই মহিলা প্রায় ১০ মিনিট ধরে দুর্ব্যবহার করতে থাকেন, এমনকি বর্ণবিদ্বেষী মন্তব্যও করতে থাকেন। রেলের তরফে এই ঘটনার নিন্দা করা হয়েছে। আয়ারল্যান্ডের পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।

যিনি এই ভিডিওটি বানিয়েছেন তিনি পরে স্থানীয় একটি সংবাদপত্রকে জানিয়েছেন, একদল যাত্রী যাদেরকে অপমান করা হচ্ছিল তারা মিনিট ১৬ পর অন্য কামরায় চলে যান। কিন্তু ট্রেনে প্রায় পুরোটা সময় ধরেই ওই মহিলা বিষোদ্গার করতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+