অন্ধকারেও জ্বলবে এই কয়েন, শীঘ্রই আসছে বাজারে

সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে কানাডা সরকার নতুন ২ ডলারের কয়েন বের করেছে। এই কয়েনের বৈশিষ্ট্য হল এটি অন্ধকারেও জ্বলজ্বল করে।

দেশের সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে নয়া ভাবনা কানাডা সরকারের। উৎসবকে স্মরণীয় করতে রাখতে নতুন ২ ডলারের কয়েন বের করা হয়েছে। একদিকে সেই কয়েনে রয়েছে রানির ছবি ও অন্যদিকে জঙ্গলের মধ্যে শান্ত লেকে নৌকা ভেসে বেড়ানোর ছবি।

তবে এই কয়েনের বৈশিষ্ট্য হল এটি অন্ধকারেও জ্বলজ্বল করে। কানাডার সার্ধশততম জন্মদিবস উপলক্ষ্যে এমন কয়েন বের করা হয়েছে। এটি ডিজাইন করেছেন টিমোথি সিয়া। তিনি পেশায় চিকিৎসক। কয়েনে নর্দার্ন লাইটস-এর ছোঁয়াচ রয়েছে। সেটাকে মূলত মাথায় রেখেই কয়েনের নকশা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্ধকারেও জ্বলবে এই কয়েন, শীঘ্রই আসছে বাজারে

এই কয়েন শুধু কানাডায় নয় বিশ্বের মোট ৭৫টি দেশে চালানো যাবে বলে জানানো হয়েছে। এটাই প্রথম নয় এর আগে ২০১২ সালেও অন্ধকারে চকচক করে এমন কয়েন তৈরি করেছিল কানাডা। তারপর এবার ফের একবার দেশের জন্মবার্ষিকী উদযাপন করতে বিশেষ কয়েন বাজারে ছাড়া হল।

ভারতেও বিশেষ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ১০, ৫০, ১০০ ও ১ হাজার টাকার কয়েন বাজারে ছেড়েছে। ব্রিটিশ আমলে নানা ধরনের কয়েন থাকলেও স্বাধীনতার পরে ১৯৫০ সালে প্রথম কয়েন বাজারে ছাড়া হয়। ব্রিটিশ কয়েন বাজার থেকে সরিয়ে ফেলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+