ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি 'অ্যাকশন প্ল্যান'-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি 'অ্যাকশন প্ল্যান'-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

আন্তর্জাতিক আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদি মদত দেওয়ার ওপর কড়া নজর রাখে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স । আর সেই ইস্যুতেই এবার কোণঠাসা পাকিস্তান। পাকিস্তানের তরফে সন্ত্রাসে মদত দেওয়া ইস্যুতে এবার ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স বা এফএটিএফ। সংগঠনের তরফে পাকিস্তানকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি অ্যাকশন প্ল্যান-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

এফএটিএফ এর রিপোর্টে সাফ বার্তায় বলা হয়েছে যে ২৭ টির মধ্যে ২২ টি অ্যাকশন প্ল্যানে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সন্ত্রাস নির্মূল ঘিরে এই ব্যর্থতা ইসলামাবাদের তরফে উঠে এসেছে। যার ফলে ইমরানের দেশকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স । FATF র জারি করা নোটিসে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে বাধা বিঘ্ন এড়িয়ে সমূলে পাকিস্তানের মাটি থেকে সরিয়ে ফেলতে হবে সন্ত্রাসবাদ। FATF এর আগামী প্লেনারি সেশনের আগে এই কাজ করতে হবে। নয়তো FATF এর তরপে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি সংগঠনের।

প্রসঙ্গত, পাকিস্তান ছাড়াও ইরান ও উত্তর কোরিয়াও রয়েছে FATF এর কড়া নজরে। এই সমস্ত দেশগুলি সন্ত্রাসে মদত দিচ্ছে বলে দাবি করা হয়েছে FATF এর রিপোর্টে। উল্লেখ্য, FATF এর রিপোর্টের সাপেক্ষেই ইওরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আর্থিক ঋণ মঞ্জুরের বিষয়টি নির্ধারিত হয়। আর সাম্প্রতিক দেউলিয়া অবস্থায় পাকিস্তান এবার সেই ঋণ গ্রহণ ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে পড়ল বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+