তেলের দাম বিশ্বজুড়ে ১৯ শতাংশ বাড়ার আশঙ্কা! উপসাগরীয় যুদ্ধের পর সৌদির বিস্ফোরণে সংকটের মেঘ
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর ফের একবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে বিশ্ব আঙিনায় চাপানোতর শুরু। সৌদি আরবের 'আরামকো' তৈল ভাণ্ডারে হুথি জঙ্গিদের ড্রোন হামলার পর থেকেই বিশ্ব বাজারে তেলেরে দাম নিয়ে
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর ফের একবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে বিশ্ব আঙিনায় চাপানোতর শুরু। সৌদি আরবের 'আরামকো' তৈল ভাণ্ডারে হুথি জঙ্গিদের ড্রোন হামলার পর থেকেই বিশ্ব বাজারে তেলেরে দাম নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত। রাজনীতি থেকে কূটনৈতিক প্রেক্ষাপট , সমস্ত দিক থেকেই সৌদিতে এই বিস্ফোরণের ঘটনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

১৯৯১ সালের পর ফের তেলের দামের বৃদ্ধি
বিশ্ববাজারে তেলের দামের বৃদ্ধিতে সৌদি আরবের সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা রীতিমতো উস্কানি দিয়েছে। যেখানে, ভারত সহ বিভিন্ন দেশের সরকার আর্থিক প্রগতিতে , দ্রবমূল্য কম করতে উদ্যোগী , সেখানে আচমকা এই বিস্ফোরণ তেলের দাম বিশ্বজুড়ে বাড়িয়ে দিয়ে আর্থিক প্রগতির ক্ষেত্রে বড় বিপর্যয় আনতে চলেছে বলে দাাবি ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, বিশ্ব বাজারে ১৯৯১ সালের পর এই প্রথম ফের একবার তেলের দাম বাড়তে চলেছে এমন তীব্র গতিতে।

অপরিশোধিত তেলের দামে ১৯ শতাংশ বৃদ্ধি
সৌদিতে তৈলভাণ্ডারে ড্রোন হামলার পর অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৯ শতাংশ। যার ফলে, তেলের প্রতিটি ব্যারলে দাম গিয়ে ঠেকেছে ৭২ মার্কিন ডলারে। যা নিঃসন্দেহে বিশ্ববাজারে একটিবড় আঘাত। সৌদির এই বিস্ফোরণে ৬ শতাংশ তৈল পরিবহণেও টান পড়েছে বলে খবর। সবমিলিয়ে পরিস্থিতি রীতিমতো খারাপের দিতে যাচ্ছে এই বিস্ফোরণ ঘিরে।

১৯৯০ সালের পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কী?
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে ইরাকের সাদ্দাম হুসেনের যুদ্ধ-আস্ফালন গিয়ে পড়ে প্রতিবেশী কুয়েতে। যার ফলে দুই দেশের লড়াইয়ে সেই দেশগুলির তৈলভাণ্ডারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশ্ব বাজারে যে ক্ষতির পরিমাণ চুকিয়ে দিচ্ছিল সৌদি আরব। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সৌদিতে বিস্ফোরণের ঘটনা বিশ্বের তেলের বাজারে ব্যাপক প্রভাব ফেলে।

ইরানকে নিশানা মার্কিনের
সৌদিতে তৈলভাণ্ডারে এই বিস্ফোরণের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ইরানের বিরুদ্ধে তোপ দাগছে। প্রসঙ্গত, ইরানের সমর্থিত জঙ্গিগোষ্ঠী হুথিরাই সৌদিতে আক্রমণ শানায়। যা মোটেও ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের তরফে সাফ বার্তাতে জানানো হয়েছে, যে যদি কোনওভাবে ওয়াশিংটনের বার্তার পাল্টা জবাব দিতে যায় তেহরান,তাহলে তার ফল ভালো হবে না।












Click it and Unblock the Notifications