কলকাতায় জন্মানো গীতা প্রধান হিসাবে দায়িত্ব নিলেন আইএমএফ-এর, তৈরি হল নয়া ইতিহাস
অক্টোবরে দায়িত্ব পেয়েছিলেন। তবে নতুন বছরের শুরুতে এদিন থেকে আইএমএফ-এর প্রধান হিসাবে কাজ শুরু করলেন গীতা গোপীনাথ।
অক্টোবরে দায়িত্ব পেয়েছিলেন। তবে নতুন বছরের শুরুতে এদিন থেকে আইএমএফ-এর প্রধান হিসাবে কাজ শুরু করলেন গীতা গোপীনাথ। এই প্রথম কোনও মহিলা এই সংস্থার প্রধানের পদে বসলেন। তাও আবার ভারতীয় এবং একেবারে খাস কলকাতার মেয়ে।

গীতার জন্ম কলকাতায়। তবে বেড়ে ওঠা ও স্কুল শিক্ষা মাইসোরে। তাই এই শহরের সঙ্গে রয়েছে আত্মার টান। তিনি ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ ও দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে গীতা অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর কলকাতায় গীতার জন্ম। তাঁর বাবা টিভি গোপীনাথ ও মা বিজয়লক্ষ্মী কেরলের মানুষ। তবে গীতার কলকাতায় জন্ম হয়েছে। তাঁর বাবা মা এখন মাইসোরের বাসিন্দা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর গীতা মওরিস অবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই আইএমএফ এর এমডি ক্রিস্টিন ল্যাগার্ডে গীতার ভূয়সী প্রশংসা করেছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications