করোনা বিধ্বস্ত ভারতকে গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেজিভির দিয়ে সাহায্য করবে মার্কিন সংস্থা

ভারতে করোনা পরিস্থিতি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একাধিক দেশ। এবার মার্কিন সংস্থা 'গিলিড সাইন্সেস' জানাল যে তারা করোনার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেজিভির দিয়ে ভারতকে স

ভারতে করোনা পরিস্থিতি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একাধিক দেশ।

ভারতকে গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেজিভির দেবে মার্কিন সংস্থা

এবার মার্কিন সংস্থা 'গিলিড সাইন্সেস' জানাল যে তারা করোনার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেজিভির দিয়ে ভারতকে সাহায্য করবে।

সাড়ে চার লক্ষ ভায়াল ওষুধ তারা ভারতকে দান করবে বলে জানিয়েছে। এছাড়া ওষুধ তৈরির কাঁচামালও দেওয়া হবে বলে ওই মার্কিন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

শুধু আমেরিকা নয়, ব্রিটেন, জার্মানি সহ একাধিক দেশ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এই পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছে। মার্কিন ওই সংস্থা জানিয়েছে ভারতের মোট সাতটি সংস্থার রেমডেজিভির তৈরি করার অনুমোদন রয়েছে।

ওই সংস্থাগুলি প্রত্যেকটাই বিপুল পরিমাণ ওষুধ তৈরিতে সব রকমের ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই ভারত দেশের বাইরে ওষুধ রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শারীরিক অবস্থা সংকটজনক তাদের চিকিৎসার ক্ষেত্রে এই রেমডেজিভির ওষুধের ব্যবহার ভারতে অনুমোদন প্রাপ্ত।

মার্কিন ওই সংস্থার চিফ কমার্শিয়াল অফিসার জোহানা মারসিয়ার জানিয়েছেন, ভারতে রোগীদের দ্রুত সাহায্য করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

অন্যদিকে, ভারতের এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স এবং আয়ারল্যান্ড। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যােক্রাঁ জানিয়েছেন ভারতকে ৮টি অক্সিজেন জেনারেটর এবং তারসঙ্গে ভেন্টিলেটর পাঠাবে তারা।

অন্যদিকে আয়ারল্যান্ড জানিয়েছেন ৭০০টি অক্সজেন কনসেনট্রেটর ভারতকে তাঁরা সরবরাহ করবে।প্রবল অক্সিজেন সংকটে ভুগছে গোটা দেশ। অক্সিজেনের জন্য হাহাকার করছে রোগীরা। শুধু মাত্র দিল্লিতেইঅক্সিজেনের অভাবে প্রায় ৩০ থেকে ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে।

সব রাজ্যেই তীব্র অক্সিজেন সংকট। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন পাঠানো হচ্ছে গ্রিন করিডর তৈরি করে।

রেল পথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ব্যাঙ্কক থেকে অক্সিজেন নিয়ে এসেছে ভারত। দিল্লির জন্য আঠেরোটি অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে আসা হচ্ছে ব্যাঙ্কের থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+