Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘তেনা’দের দখলে শুনশান রাস্তাঘাট! করোনার লকডাউন পালন হচ্ছে ভূতের পাহারায়

‘তেনা’দের দখলে লকডাউনের শুনশান রাস্তা, করোনায় দেশ বেশ আছে ভূতের পাহারায়

রাত হলেই লকডাউনে রাস্তার দখল নিতে নেমে আসছেন তেনারা। জাভা আইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অশরীরী। সেই ভয়ে কেউ ঘরের বাইরে পা রাখছেন না। আসলে ওঁরা কিন্তু কেউ অশরীরী নন। ওঁদের শরীর আছে। ওঁরা কেউ মৃত নন। ওঁরা সবাই জীবিত। কিন্তু কর্তব্যনিষ্ঠ। তাই নিঝুম রাতেও ওঁরা কাজ করে চলেছেন।

‘তেনা’দের দলে রাস্তা

‘তেনা’দের দলে রাস্তা

বর্তমানে করোনা বিশ্ব-ত্রাস হয়ে উঠেছে। এই অবস্থায় করোনার সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া বিকল্প কোনও উপায় নেই। এখন বিশ্বের প্রায় সমস্ত দেশে একটাই চেষ্টা লকডাউনকে মান্যতা দেওয়া। সেই কাজকেই একশো শতাংশ সফল করতে ইন্দোনেশিয়া এক অভিনব উদ্যোগ নিল। পুলিশের লাঠি নয়, ইন্দোনেশিয়া ভরসা করল ‘তেনা'দের উপর।

সাদা চাদরে অশরীরীর আনাগোনা

সাদা চাদরে অশরীরীর আনাগোনা

আসলে ইন্দোনেশিয়ার কেপু গ্রামে অশরীরী সাজিয়ে ময়দানে নামানো হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তাঁরা লকডাউন নিশ্চিত করতে সাদা চাদরে নিজেদের ঢেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের যুবকেরা বলেন, আমরা এমন একটা কাজ করতে চেয়েছিলাম, যেটা করোনার প্রকোপ কমাতে চেষ্টা করবে।

পোকোংয়ে বাজিমাত ইন্দোনেশিয়ার

পোকোংয়ে বাজিমাত ইন্দোনেশিয়ার

গ্রামের যুবকরা সেইমতোই রাস্তায় নেমেছিলেন ভূত সাজে। ইন্দোনেশিয়ার মানুষেরা তাঁদের ভাষায় এই সাদা ভূতেদের ‘পোকোং' বলেন। সেই পোকোংয়ের ফলে কাজ হয়েছে ইন্দোনেশিয়ার ওই গ্রামে। ভূতের ভয়ে কেউ বের হচ্ছেন না ঘরের বাইরে।

গ্রামের যুবকেরা এই উপায় বের করেন

গ্রামের যুবকেরা এই উপায় বের করেন

মৃত্যুর হারে চিনের পর দ্বিতীয় দেশ হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকে উইডোডো লকডাউন জারি করেছিলেন ঠিকই। কিন্তু তা কার্যকর করে তুলতে পারছিলেন না ১০০ শতাংশ। এরপরই পুলিশের সঙ্গে কথা বলে গ্রামের যুবকেরা এই উপায় বের করেন।

রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন মানুষ

রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন মানুষ

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এই অবস্থায় লকডাউন চলছে দেশে। পোকোংদের ভয়ে লকডাউনে কেউ বের হচ্ছেন না। ফলে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+