বিশ্ব-মঞ্চে মোদীর শান্তির বার্তাও 'শিক্ষা' দিতে পারল না, খেই হারালেন ইমরান

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৭৪তম সেশনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৭৪তম সেশনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। মনে করা হচ্ছে মোদী কাশ্মীর নিয়ে কোনও বক্তব্যই পেশ করবেন না। কারণ কাশ্মীরের বিষয়টি একান্তভাবেই ভারতের নিজস্ব বিষয়। অন্যদিকে ইমরানের পুরো বক্তব্যই কাশ্মীর কেন্দ্রিক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় কে কোন বক্তব্য পেশ করেন তা দেখে নেওয়া যাক একনজরে।

LIVE রাষ্ট্রপুঞ্জে সম্মুখ-সমরে মোদী-ইমরান, দেখুন সমস্ত আপডেট

Sep 27, 2019, 10:20 pm IST

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী সময়সীমাকে সম্মান জানিয়ে ১৭ মিনিটের বক্তব্য রাখেন। ৩০ মিনিটেরও বেশি বক্তৃতায় ইমরান খান ভারতকে একহাত নেন।
Sep 27, 2019, 10:15 pm IST

আরএসএসকে জবাব দিতে কংগ্রেসকে কোট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
Sep 27, 2019, 10:14 pm IST

জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ শুনছেন ভারতীয় প্রতিনিধিরা। ইমরান খনের বক্তব্যের জবাব দিতে প্রস্তুত ভারত।
Sep 27, 2019, 10:12 pm IST

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিটি নেতার বক্তৃতার সময় ১৫ মিনিট নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা রক্ষায় দৃঢ়ভাবে অনুগত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সীমা অতিক্রম করে যান।
Sep 27, 2019, 8:32 pm IST

রাষ্ট্রপুঞ্জে বৈঠকের পর গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Sep 27, 2019, 7:58 pm IST

সন্ত্রাসবাদে সবথেকে বড় বলিদান দিয়েছে ভারত। যে দেশ যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে।
Sep 27, 2019, 7:52 pm IST

শিকাগোতে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মহান সন্ন্যাসী বিবেকানন্দ। বিবেকানন্দের ভারতের প্রতিনিধি হয়ে আমরা সন্ত্রাসবাদ মুক্ত করার আহ্বান জানাচ্ছি। মোদী বলেন, যুদ্ধ নয়, শান্তির বার্তা দিচ্ছে ভারত।
Sep 27, 2019, 7:51 pm IST

সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সন্ত্রাসবাদ রুখবে ভারত।
Sep 27, 2019, 7:48 pm IST

যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্বমঞ্চে ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Sep 27, 2019, 7:47 pm IST

আমাদের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে- সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস।
Sep 27, 2019, 7:43 pm IST

এ ভাবেই আমরা সবকা সথা সবকা বিকাশ থেকে সবকা বিশ্বাসে পরিণত করতে সম্ভবপর হয়েছি।
Sep 27, 2019, 7:42 pm IST

২০২৫ সালের মধ্যে ভারতে যক্ষ্মামুক্ত রাষ্ট্রে পরিণত করা হবে। রাষ্ট্রপুঞ্জের সভায় বললেন মোদী।
Sep 27, 2019, 7:40 pm IST

বিশ্বের বৃহত্তর স্বাস্থ্যবিমা চালু করেছি আমরা। ৫০ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বছরে। তাঁদের চিকিৎসার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরে জল সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে।
Sep 27, 2019, 7:39 pm IST

আমরা একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জন অভিযান শুরু করেছি। মহাত্মা গান্ধীর জন্মদিবস থেকে আমরা এই অভিযান লাগাতার চলবে।
Sep 27, 2019, 7:38 pm IST

আমরা প্রভূত উন্নয়ন করেছি। স্বচ্ছ ভারত অভিযান আমাদের স্বপ্ন ছিল। আমরা পাঁচ বছরে ১১ কোটির বেশি শৌচাগার হয়েছে ভারতে।
Sep 27, 2019, 7:37 pm IST

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন হয়েছে। আমরা অনেক বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছি।
Sep 27, 2019, 7:24 pm IST

কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তান প্রচার করছে ভারত কাশ্মীরে অপশাসন চালাচ্ছে, এদিকে ভারত সারা বিশ্বকে জানিয়েছে, কীভাবে পাকিস্তান সন্ত্রাসের চাষ করে ভারত বিরোধিতায় তার ব্যবহার করছে। এই অবস্থায় মোদী-ইমরানের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Sep 27, 2019, 7:16 pm IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বেশ কয়েকবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিয়েছেন। তবে এবার আক্ষরিক অর্থেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ডুয়েল হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+