G20 Live: বুয়েনোস আইরেস-এ বিশ্বের রাষ্ট্রনায়করা, সৌদি রাজপুত্রের সঙ্গে বৈঠক মোদীর

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড়-তাবড় নেতারা এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড়-তাবড় নেতারা এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে। বিশ্বের শক্তিশালী সব রাষ্ট্রের নেতাদের এই সম্মেলনে এখন নজর সকলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পৌঁছে গিয়েছেন বুয়েনোস এয়ারেস-এ।

জি২০-র ১০ বছর পূর্তিতে আশাবাদী মোদী

দিল্লি থেকে আর্জেন্টিনার উদ্দেশে বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন, ভারতের মতো উন্নয়নশীল দেশ এবং বিকাশশীল অর্থনীতির মতো দেশের কাছে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশ্বের উন্নতি সাধনের লক্ষে সমস্ত দেশের ঐক্যবদ্ধ হওয়াটা যে জরুরি তা তিনি এই সম্মেলনে তুলে ধরবেন বলেও বিবৃতিতে জানিয়েছেন।

Nov 30, 2018, 12:46 pm IST

পাইপের সঙ্গে এভাবেই বেঁধে রাখা হয়েছে ট্রাম্পের বেবি বাম্পওয়ালা এই বেলুন।
Nov 30, 2018, 12:45 pm IST

অনেকে আবার ব্যাঙ্গ করে এই ছবি পোস্টও করেছেন টুইটারে।
Nov 30, 2018, 12:44 pm IST

জি২০ সম্মেলনের বাইরে এভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে বুয়েনোস আইরেস-এ।
Nov 30, 2018, 12:40 pm IST

বুয়েনোস আইরেস বিমানবন্দরে নরেন্দ্র মোদী-কে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস।
Nov 30, 2018, 12:39 pm IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মধ্যে হওয়া বৈঠকে দুই শক্তিশালী দেশের খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বলে ব্যাখ্যা করছে আরব দুনিয়া।
Nov 30, 2018, 12:38 pm IST

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টেনিও গাটারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Nov 30, 2018, 10:33 am IST

এই সেই স্থান যেখানে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
Nov 30, 2018, 10:32 am IST

জি২০ সম্মেলনে যোগ দিতে বুয়েনোস আইরেস-এ ব্রাজিলের প্রেসিডেন্ট।
Nov 30, 2018, 10:31 am IST

বুয়েনোস আইরেস বিমানবন্দরে চিনের প্রেসিডেন্ট জিন পিং।
Nov 30, 2018, 10:31 am IST

বুয়েনোস আইরেস-এ পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।
Nov 30, 2018, 9:29 am IST

এই প্রথম আর্জেন্টিনা জি২০ সম্মেলন-এর আয়োজন করছে, ইতিমধ্যে এই সম্মেলনকে ঘিরে বুয়েনোস আইরেস-এ আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ।
Nov 30, 2018, 9:28 am IST

জি২০ সম্মেলনে যোগ দিতে স্পেনের প্রাইমমিনিস্টার আর্জেন্টিনার বুয়েনোস আইরেস-এ।
Nov 30, 2018, 9:27 am IST

আর্জেন্টিনায় পৌঁছলেন জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে।
Nov 30, 2018, 9:25 am IST

জি২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনা পৌঁছলেন অস্ট্রেলিয়ার প্রাইমমিনিস্টার।
Nov 30, 2018, 9:20 am IST

সৌদির সাংবাদিক জামাল খাসোগ্গি-র হত্যার বিষয়টি-তে যে ভাবে আন্তর্জাতিক চক্রান্তের কথা সামনে এসেছে এবং এই ঘটনায় সৌদির আরবের রাজপুত্রের জড়িত থাকা নিয়ে একটা চাপা উত্তাপ রয়েছে। জি২০ সম্মেলনে এর আঁচ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Nov 30, 2018, 9:09 am IST

জি২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে বুয়েনোস আইরেস-এ পৌঁছে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন।
Nov 30, 2018, 9:08 am IST

বিদেশ মন্ত্রক-এর জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে জি২০ সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট জিন পিং এবং জার্মান চ্যান্সেলর অ্য়াঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+