লক্ষ বছরেও এমন গরম হয়নি, জুলাইয়ের উষ্ণতা নিয়ে চাঞ্চল্যকর দাবি জার্মান বিজ্ঞানীর
জুলাই মাসের উষ্ণতা বা গরম নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন জার্মান বিজ্ঞানী। জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডঃ কার্সেন হাসটিন দাবি করেছেন ১,২০,০০০ বছরে রেকর্ড গরম পড়েছে ২০২৩ সালের জুলাই মাসের। মাস শেষ হতে এখনও কয়েকটা দিন বাকি রয়েছে।
তার মধ্যেই জার্মান বিজ্ঞানীর এই দাবি চাঞ্চল্য ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন এর আগে ২০১৯ সালে জুলাই মাস ছিল উষ্ণতম। সেসময় পৃথিবীর তাপমাত্রা ০.২ ডিগ্রি বেড়েছিল। তারপরে আবার ২০২৩ সালের জুলাই মাস। ২০১৯ সালের জুলাই মাসের উষ্ণতাকেও ছাপিয়ে গিয়েছে চলতি বছরের।

বিজ্ঞানী দাবি করেছেন জুলাই মাসের প্রথম তিন সপ্তাহের তাপমাত্রা রেকর্ড হারে বেড়েছে। ৬ জুলাইয়ের তাপমাত্রা ছিল সর্বাধিত। অর্থাৎ সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে ৬ জুলাই। ৫ এবং ৭ জুলাইয়ের তাপমাত্রা অপেক্ষাকৃত কম ছিল। ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল অরগানাইজেশন (WMO)-র তথ্য অনুযায়ী ২০১৬ সালের অগাস্ট মাসে তাপমাত্রা সর্বাধিক রেকর্ড করা হয়েছিল।
জুলাই মাসের তাপমাত্রা অত্যধিক পরিমাণে বেড়েছে এবার। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে এতোটা প্রকট ভাবে দেখা দিতে শুরু করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী। প্রসঙ্গত উল্লেখ্য জুলাই মাস জুড়ে ইউরোপের একাধিক দেশে তাপপ্রবাহ দেখা গিয়েছে। ইতালি, গ্রিস, রোম, পোর্তুগাল সহ একাধিক জায়গা তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে িগয়েছিল। গরমের দাপটে নাজেহাল হয়ে গিয়েছেন সেখানকার বাসিন্দারা।
এতোদিন ইউরোপীয় সামার নিয়ে সাহিত্য রচনা করতেন কবিরা। এতোটাই মনোরকম ছিল নাকি ইউরোপীয় সামার। কিন্তু সেসব এখন অতিত। গরমে জেরবার ইউরোপও। দক্ষিণ এশিয়ার দেশগুলির মতো তাপমাত্রা চড়ছে ইউরোপের বিভন্ন দেশে। গত ৫ বছর ধরেই এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এবার জুলাই মাসে ইউরোপের বিভিন্ন জায়গার তাপমাত্রা রেকর্ড হারে বেড়ে গিয়েছিল। যা এর আগে কখনও ঘটেনি।
তারপরেই জার্মান বিজ্ঞানী এই চাঞ্চল্যকর দাবি করেছেন। ১৮৮০ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রয়েছে নাসার কাছে। ১৮৫০ থেকে ১৮৮০ সাল পর্যন্ত তাপমাত্রার তথ্য সংগ্রহ করে তার তুলনা করা হয়েছে। প্রায় ১ লক্ষ ২৭ হাজার বছর আগে উষ্ণায়ন পর্ব দেখা গিয়েছিল পৃথিবীতে। সেটা স্থায়ী হয়েছিল ১লক্ষ ৬ হাজার বছর পর্যন্ত। ১৮৫০ সালে গ্লোবাল তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। কিন্তু রাষ্ট্রপুঞ্জ দাবি করেছে সেই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ বাড়তে বাড়তে ২.৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications