কফিনে শায়িত মনিবের দেহ,সেখানেই পড়ে রয়েছে 'সালি',প্রভুভক্তের এমন কাহিনি চোখে জল আনবে

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট এইচ ডাব্লুউ বুশের মৃত্যুতে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শোকজ্ঞাপনের জন্য সিনিয়র বুশের মরদেহ হস্টনে শায়িত ছিল রবিবার।

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট এইচ ডাব্লু বুশের মৃত্যুতে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শোকজ্ঞাপনের জন্য সিনিয়র বুশের মরদেহ হস্টনে শায়িত ছিল রবিবার। আর সেখানেই এক আবেগঘন মুহূর্তে ফ্রেমবন্দি হল 'সালি'! প্রয়াত প্রেসিডেন্টের আদরের পোষ্য কুকুর সালি। সিনিয়র বুশের প্রয়াণে সালি যে কতটা শোকাহত তা আরও একবার প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় আসা এই নতুন ছবিটি।

কফিনে শায়িত মনিবের দেহ,সেখানেই পড়ে রয়েছে সালি,প্রভুভক্তের এমন কাহিনি চোখে জল আনবে

ক্যাসকেটে শায়িত প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় পতাকায় ঢেকে রাষ্ট্রীয় সম্মানে রাখা হয়েছে তাঁর মরদেহ। আর ঠিক তার নিচেই চুপচাপ পড়ে রয়েছে 'সালি'। ছবি যেন বলে দিচ্ছে.. সালি আজও সেই একইরকমভাবে সেই পাহারাদারের ভূমিকাতেই রয়েছে.. আজও আগলে রয়েছে তাঁর মালিককে! ল্যাব্রাডর রিট্রিভার সালির সঙ্গে একাধিক বিরল মুহূর্তের ছবিতে বহুবার বন্দি হয়েছেন এইচ এইচ ডাব্লিউ বুশ।

২ বছর বয়সী সালি প্রায়ত প্রেসিডেন্টের 'সার্ভিস ডগ' হিসাবে পরিচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের 'ভেট ডগ' সংস্থার দ্বারা সালিকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল সিনিয়র বুশের পোষ্য হিসাবে। সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশের মৃত্যুর পর, এইচ এইচ ডাব্লিউ বুশ একা হয়ে পড়েন। সেই একাকিত্ব কাটাতে জুন মাস থেকে সিনিয়র বুশের সঙ্গী সালি। আর এখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রয়াণে সেই একাকিত্বের পাকচক্রেই পড়ে রইল ২ বছরের ছোট্ট সালি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+