জ্বলছে বর্ণবৈষম্য বিরোধী আগুন! ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন শহরে সেনার সংখ্যা বাড়ানোর হুমকি ট্রাম্পের

জ্বলছে বর্ণবৈষম্য বিরোধী আগুন! ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন শহরে সেনার সংখ্যা বাড়ানোর হুমকি ট্রাম্পের

জর্জ ফ্লয়েড হত্যা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে এখনও ফুঁসছে আমেরিকা। একাধিক শহরে এখনও সমানতালে প্রতিবাদ প্রদর্শন চালিয়ে যাচ্ছেন মার্কিনীরা। নির্বাচনের কয়েকমাস আগে এতেই বেজায় চটেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক শহরে বিক্ষিপ্ত বিক্ষোভের পিছনে ডেমোক্র্যাট শিবিরের হাত রয়েছে বলে মনে করছেন রিপাবলিকান ট্রাম্প।

জ্বলছে বর্ণবৈষম্য বিরোধী আগুন! ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন শহরে সেনার সংখ্যা বাড়ানোর হুমকি ট্রাম্পের

সূত্রের খবর, আমেরিকায় চলমান বর্ণবিদ্বেষ বিরোধী ও পুলিশি নিপীড়ন-বিরোধী আন্দোলন দমানোর জন্য ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলিতে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আরও সদস্য মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারই হোয়াইট হাউজ থেকে ট্রাম্পকে একথা জানাতে দেখা যায়। এদিকে নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাড্যালফিয়া, ডেট্রোয়েট, বাল্টিমোর, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া বিক্ষোভ ক্রমেই ঘনীভূত হচ্ছে বলে জানা যাচ্ছে। এই প্রতিটা শহরেই বাড়তি সেনার পাঠানোর কথা বলেন ট্রাম্প।

যদিও গণতান্ত্রিক দেশে সেনা দিয়ে বিক্ষোভকারীদের পিছু হটানোর এই চেষ্টা ট্রাম্পকে অদূর ভবিষ্যতে বিপাকে ফেলতে পারেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। অনেকেরই ধারণা এতে খুব সহজেই ট্রাম্প তার গণতান্ত্রিক ভাবমূর্তি হারিয়ে ফেলবেন। এদিকে বর্ণবৈষম্যের প্রতিবাদে ফুঁসছে মার্কিন যুক্তরাষ্ট্রে ওরেগনের অন্যতম বৃহত্তম শহর পোর্টল্যান্ডও। সেখানেও কেন্দ্রীয় বাহিনীর সেনারা বিক্ষোভকারীদের উপর ব্যাপক অত্যাচার ও ধরপাকড় চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে সরব হয়েছেন ওরেগন অঙ্গরাজ্যের গভর্নর কেট ব্রাউনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+