মজুত গ্যাসের ভবিষ্যত নিয়ে চিন্তিত বাংলাদেশ, গ্যাস ফুরোলে কী হবে, কী বলছে সরকার

আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে গ্যাসের মজুত ফুরিয়ে যাবে। গ্যাসের অভাবে যাতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ না হয়, সে জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদেশ থেকে আনার বন্দোবস্ত করছে সরকার।

আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে গ্যাসের মজুত ফুরিয়ে যাবে। গ্যাসের অভাবে যাতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ না হয়, সে জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদেশ থেকে আনার বন্দোবস্ত করছে সরকার। এছাড়াও নতুন নতুন কূপ খনন করে গ্যাসের অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চার দিনের বিজ্ঞান উৎসবের সমাপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের মন্ত্রী এ-সব কথা জানিয়েছে।

মজুত গ্যাসের ভবিষ্যত নিয়ে চিন্তিত বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেছেন, এলএনজিতে ৩০ শতাংশ প্রোপেন ও সিলিন্ডারের মান যেন ঠিক থাকে, সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদে ব্যবহার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আগামী দুই বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন 'বিজ্ঞানের জন্য ভালোবাসা' চার দিনের এ উৎসবের আয়োজন করে। শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্কুল-কলেজের দেড় হাজারের বেশি শিক্ষার্থী 'ফান ডে উইথ সায়েন্স' শিরোনামে বিজ্ঞান উৎসবে যোগ দেয়। বিজ্ঞানের মজার সব পরীক্ষণ করে ক্রেডিট জমাতে থাকে। জমানো ক্রেডিট দিয়ে তাঁরা বই ও খাবার কিনে নেয়। বেলা তিনটার পর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, লেখক ও শাবিপ্রবির অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, 'বিজ্ঞানের জন্য ভালোবাসা'-এর সভাপতি ইব্রাহিম ফাহাদ-সহ আরও অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+