ইউটিউবে ১০০ কোটির বেশি ভিউ 'গ্যাংনাম স্টাইল' খ্যাত সাই-এর দ্বিতীয় গানের, দেখে নিন আপনিও

ইউটিউবে ইতিমধ্যে সাইয়ের দ্বিতীয় গানটিও ১০০ কোটির বেশি ভিউ পেয়ে গিয়েছে। ২০১৩ সালের এই গানটি যার নাম 'জেন্টলম্যান' তা ১০০ কোটির বেশি দর্শক ইউটিউবে দেখে ফেলেছেন।

২০১২ সালে দক্ষিণ কোরিয় পপ গায়ক পার্ক জে সাংয়ের একটিমাত্র গান আন্তর্জাতিক বাজারে আসতেই হইচই ফেলে দিয়েছিল। সেই 'গ্যাংনাম স্টাইল' দিয়েই সারা বিশ্ব সাইকে আপন করে নিয়েছিল। এবার সাইয়ের দ্বিতীয় গানটিও একইভাবে জনপ্রিয়তা পেল।

ইউটিউবে ইতিমধ্যে সাইয়ের দ্বিতীয় গানটিও ১০০ কোটির বেশি ভিউ পেয়ে গিয়েছে। ২০১৩ সালের এই গানটি যার নাম 'জেন্টলম্যান' তা ১০০ কোটির বেশি দর্শক ইউটিউবে দেখে ফেলেছেন।

ইউটিউবে ফের হিট 'গ্যাংনাম স্টাইল' খ্যাত সাই-এর দ্বিতীয় গান

দক্ষিণ কোরিয় এই পপ গায়ক তাঁর দ্বিতীয় গানটিতে বেশ কিছু স্পেশাল এফেক্টের ব্যবহার করেছেন। এর পাশপাশি একটি গল্প বলারও চেষ্টা করেছেন তিনি। এবং সবচেয়ে বড় কথা, গ্যাংনাম স্টাইলের মতোই এই গানের ভিডিওতেও আলাদা নাচের স্টেপ ব্যবহার করেছেন সাই।

২০১২ সালে গ্যাংনাম স্টাইল ভাইরালের চেয়েও বেশি কিছু হয়েছিল ইন্টারনেটে। ২০১৩ সালে মুক্তি পাওয়া জেন্টলম্যান সেবছরই প্রায় ৬০ কোটি ভিউ পেয়েছিল। এবার তা সবমিলিয়ে ১০০ কোটি ছাড়িয়ে গেল। এটাই এক অনন্য রেকর্ড বলে মনে করা হচ্ছে। একনজরে দেখে নিন ভিডিওটি।

২০১২ সালে মুক্তি পাওয়া গ্যাংনাম স্টাইল প্রথম ভিডিও হিসাবে ইউটিউবে ১০০ কোটি ভিউ পেয়েছিল। পরে ২০১৪ সালে তা ২০০ কোটির ক্লাবের সদস্য হয়। বর্তমানে এর ইউটিউব ভিউ হল ২৪৬ কোটি। সাইয়ের দ্বিতীয় গানটিও ২০০ কোটির ক্লাবে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+