Galwan Standoff: গালওয়ানের ঘটনা মনে করিয়ে চিনা বিদেশমন্ত্রীকে কী বললেন রাজনাথ সিং?

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন ভিয়েনতিয়ানে সাক্ষাৎ করেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে। লাদাখ সীমান্তে সেনা সরানোর পরে এই প্রথম দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন। সেখানে খুব দৃঢ়ভাবে রাজনাথ সিং বলেন, গালওয়ানের মতো ঘটনা অবশ্যই এড়ানো উচিত।

দুই দেশ প্রকৃত সীমান্ত রেখায় পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছিল। এবং যে জায়গাগুলি নিয়ে গত চার বছর ধরে সমস্যা চলছিল তা নিয়েও রিভিউ বৈঠক ছিল। দশ দেশের আসিয়ান গ্রুপিংয়ের কনক্লেভের মাঝেই এই দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছে।

rajnath singh

ভারত এবং চিন দুপক্ষই সীমান্ত এলাকায় সেনা সরিয়ে নিজেদের অবস্থানে গত মাসে ফিরে গিয়েছে। এই মুহূর্তে প্রতিনিয়ত নিয়ম মেনে প‍যাট্রোলিং চলছে সীমান্তে। ভবিষ্যতে যাতে এই ধরনের সংঘর্ষ এড়ানো যায় তা নিশ্চিত করতে দুই পক্ষই তৎপর।

চার বছর আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে পাঁচটি অঞ্চলে সমস্যা তৈরি হয়েছিল সেগুলি হল গালওয়ান, প্যানগং, গোগরা ডেপসাং এবং ডেমচক। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুন মাসে দুই দেশের সেনা সংঘর্ষ হয়। যার পরে চার বছর ধরে দীর্ঘ আলাপ আলোচনার পরে অবশেষে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে। এবং দুপক্ষই সীমান্তে নিজেদের পুরনো অবস্থানে ফিরে গিয়েছে।

রাজনাথ সিং তিনদিনের লাওস সফরে গিয়েছেন। সেখানে তিনি আসিয়ান দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে মিলিত হবেন। এই গোষ্ঠীভুক্ত দেশগুলি হল - ভারত, চিন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+