Gay Prime Minister: সর্বকনিষ্ঠ সমকামী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স! তৈরি হল নয়া ইতিহাস

Gay Prime Minister: ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে গ্যাব্রিয়েল অতাল (Gabriel Attal)। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ( Emmanuel Macron) তাঁকে সে দেশের প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন। ফ্রান্সের ইতিহাসে গ্যাব্রিয়েল অতালই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Prime Minister of France)।

শুধু তাই নয়, প্রথম সমকামী কোনও প্রধানমন্ত্রী (Gay Prime Minister) পেল সে দেশ। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েকদিন আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এলিজাবেথ বওয়ার্ন। হঠাত করেই প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়।

Gabriel Attal

যদিও ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশেই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এলিজাবেথ। তাঁর ইস্তফার খবর সামনে আসার পর থেকে নয়া প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

আর এর এই জল্পনার মধ্যেই ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৩৪ বছরের গ্যাব্রিয়েল অতালকে (Gay Prime Minister) নিযুক্ত করলেন মিস্টার প্রেসিডেন্ট। এলিজাবেথ বওয়ার্ন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসাবে অতাল কাজ করছিলেন। এবার তাঁকেই দেশ চালানোর দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাষ্ট্রপতিও ম্যাক্রোর ঘনিষ্ঠ সমকামী গ্যাব্রিয়েল অতাল (Gay Prime Minister)। করোনার সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেন। ফলে প্রধানমন্ত্রী (Gay Prime Minister) হিসাবে গ্যাব্রিয়েল অতাল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে পরিস্থিতি সামাল দেবেন বলেই মনে করা হচ্ছে।

চলতি বছর অর‍্যথাত ২০২৪ সালে ইউরোপিয়ান পার্লামেন্টের ভোট হওয়ার জোর জল্পনা। আর সেই ভোটের আগে ফের একবার মন্ত্রিসভার রদবদল করা হতে পারে। আর সেখানে নতুন প্রজন্মকে যথেষ্ট গুরুত্ব দিতে পারে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

আর তার প্রথম ধাপ হিসাবেই সর্বকনিষ্ঠ গ্যাব্রিয়েল অতালকে (Gay Prime Minister) প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একয়টি পদে বসালেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই ঘোষণার পর থেকেই গ্যাব্রিয়েল অতালকে শুভেচ্ছা বন্যা সোশ্যাল মিডিয়াতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+