Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G-20 Summit in Delhi: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন আসছেন না ভারতে, নেপথ্যে রয়েছে যে কারণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন না বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। তবে তারা জি-২০ সম্মেলনে প্রতিনিধিত্ব করবে।

কিন্তু কেন তিনি নিজে প্রতিনিধিত্ব করতে চাইছেন না, সেই প্রশ্নের উত্তরও দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে ব্যস্ততা রয়েছে তাঁর। সেই ব্যস্ততার কারণেই নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে তাঁর যোগদান করা সম্ভব হচ্ছে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাষ্ট্রপতি পুতিন জি২০ সন্মেলনে দিল্লিতে যোগদান করছেন না। তবে রাশিয়া প্রতিনিধি পাঠাচ্ছে। তবে কীভাবে প্রতিনিধিত্ব করা হবে, তা স্পষ্ট করেননি তিনি। পুতিন ভার্চুয়ালি যোগ দেবেন নাকি রাশিার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে দিল্লিতে পাঠাবেন, তাও স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের জন্য যে মডেল অনুসরণ করেছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, এক্ষেত্রেও সেই একই পন্থা নেন কি না, সেটাই দেখার। জি২০-এর অনেক সদস্য বিশেষ করে জি৭-এর মতো দেশগুলিও রাশিয়াকে এড়িয়ে চলেনি। ফলে জি-২০ নিয়েও একই পন্থা তিনি অবলম্বন করতে পারেন।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বালি জি-২০ সম্মেলন থেকে দূরে ছিলেন। সেখানেও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পুতিন সেবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শী্রষ সম্মেলনে ভাষণ দেননি। গত মার্চে অনুষ্ঠিত দিল্লিতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জি-৭ গোষ্ঠীর দেশগুলি ল্যাভরভকে এড়িয়ে গিয়েছিল।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বিরোধিতায় রাশিয়াকে এড়িয়ে গিয়েছিল জি৭-এর দেশগুলি। জি-২০ সম্মেলন থেকে পুতিনের দূরে থাকার সিদ্ধান্তের সেটাও অন্যতম কারণ হতে পারে। তবে এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

দিল্লি G20 থেকে দূরে থাকার পুতিনের সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+