পলাতক মেহুল চোকসিকে দেশে ফেরত আনতে সক্ষম কেন্দ্র, বড় সাফল্য মোদী সরকারের
পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরত আনতে সক্ষম হচ্ছে কেন্দ্র সরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতিতে যুক্ত চোকসি গতবছরের শুরুতে দেশ ছেড়ে পালিয়ে যান।
পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরত আনতে সক্ষম হচ্ছে কেন্দ্র সরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতিতে যুক্ত চোকসি গতবছরের শুরুতে দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যান্টিগা সরকারের কাছ থেকে নাগরিকত্ব নিয়ে সেদেশেই রয়েছেন তিনি। এদিন অ্যান্টিগা সরকার জানিয়ে দিয়েছে মেহুল চোকসির নাগরিকত্ব খারিজ করে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন এদিন জানিয়েছেন, অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব যা চোকসিকে দেওয়া হয়েছিল তা ফিরিয়ে নেওয়া হবে।
একইসঙ্গে জানা গিয়েছে, অ্যান্টিগা সরকারের তরফে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাকে ভারতে পাঠানো হবে।
২০১৮ সালের ১৫ জানুয়ারি চোকসি অ্যান্টিগার নাগরিকত্ব পান। তখন থেকে তিনি সেদেশেই রয়েছেন। এদিকে ভারতে ১৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতি করে মেহুল চোকসি ও নীরব মোদী বিদেশে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications