অবশেষে সাফল্য! লন্ডনে গ্রেফতার নীরব মোদী
অবশেষে লন্ডনে গ্রেফতার নীরব মোদী। এদিন তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। বেলা সাড়ে তিনটের সময় তাকে ওয়েস্ট মিনিস্টার্স কোটে পেশ করা হবে।
অবশেষে লন্ডনে গ্রেফতার নীরব মোদী। এদিন তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। বেলা সাড়ে তিনটের সময় তাকে ওয়েস্ট মিনিস্টার্স কোটে পেশ করা হবে। ইডির অনুরোধে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল। প্রায় ১৪ হাজার কোটি টাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী।

দিন কয়েক আগে লন্ডনের রাস্তায় নীরব মোদীর দেখা মেলে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিতও হয়। সাংবাদিকরা প্রশ্ন করতেই পালিয়ে যায় নীরব মোদী। নীরব মোদীকে একাধিক প্রশ্নও করা হয়েছিল তখন। যদিও কোনও প্রশ্নের উত্তর না দিয়েই চলে যায় দেশ থেকে পালিয়ে যাওয়া ওই ব্যক্তি।
লন্ডনের ওয়েস্ট মিনিস্টার্স কোর্ট সোমবার নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার আগে নীরব মোদীকে প্রত্যর্পণের জন্য ভারত সরকার আবেদনও করেছিল।












Click it and Unblock the Notifications