বিয়ে নিয়ে সামাজিক চাপ অনেক সময়েই নাতেক ওপর জল তুলে দেয়! কখনও বয়সের দোহাই , তো কখনও রূপের দোহাই দিয়ে বিয়ের চাপে পিষ্ট হন অনেকেই! এমনই চাপ এসে পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৩২ বছরের লুলু জেমাইমার ওপর। তারপর যা ঘটে যায় আজব কাণ্ড।
ক্রমাগত বিয়ের কথা, বিয়ের জন্য চাপ আসতে থাকে লুলুর কাছে। আত্মীয়, বন্ধু বান্ধবের কাছ থেকে ক্রমাগত বিয়ের প্রসঙ্গে নানা কথা শুনে চরম বিরক্ত হয়ে এক আজব কাণ্ড ঘটান চিনি। উগান্ডার বাসিন্দা লুলু শেষমেশ নিজেই নিজেকে বিয়ে করে বসেন! যদিও তা ছিল 'মক ওয়েডিং'। মজার ছলে লুলু জানান, 'মক ওয়েডিং' হলেও মোট ২ পাউন্ড খরচ হয়েছে এই বিয়েতে! ট্যাক্সি চেপে গির্জায় পৌঁছনোর জন্যই এই দু'পাউন্ড খরচ হয় বলে মজা করেন লুলু। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং এর ছাত্রী লুলু মজার ছলে এই বিয়ের আসর সাজিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেও, সমাজের ভাবনা চিন্তা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
এই মজার ছলের বিয়ের মাধ্যমে লুলু সকলে জানান দিয়েছেন তিনি কেবলমাত্র নিজের প্রতিই দায়বদ্ধ আপাতত। লুলু জানাচ্ছেন, জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে তিনি আপাতত বদ্ধ পরিকর। কিন্তু বিয়ে নিয়ে পরিবারের চাপ সেই স্বপ্নপূরণে বাধ সাধছিল। সেই কারণেই এমন আজবকাণ্ড করে বসেন লুলু জেমাইমা।
his is perhaps the most emphatic statement on individual liberty. A woman -- a 32-year-old student of Oxford - was so fed up with the social pressure of marriage that she decided to end all controversy by marrying herself! Lulu Jemimah, a single Ugandan woman who is studying creative writing at the prestigious university, set up a mock wedding party and even invited her family and friends to it.