টম হ্যাঙ্কস থেকে জেইর বলসোনারো, করোনার গ্রাসে তাবর সেলিব্রিটি থেকে রাজনীতিক
করোনা ভাইরাস থাবা বসিয়েছে তাবর সেলিব্রিটি, রাজনীতিকদের। হলিউড তারকা টম হ্যাঙ্কস করোনা আক্রান্ত হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে সেলিব্রিটি মহলে।
করোনা ভাইরাস থাবা বসিয়েছে তাবর সেলিব্রিটি, রাজনীতিকদের। হলিউড তারকা টম হ্যাঙ্কস করোনা আক্রান্ত হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে সেলিব্রিটি মহলে। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট আমেরিকা থেকে ফিরেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। করোনার থাবায় একের পর এক তাবর রাজনীতিক থেকে তারকা।

করোনা থাবায় ব্রািজল প্রেসিডেন্ট
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে ফেরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। তারপরেই উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউসে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেয়ুর স্ত্রী সোফি গ্রেরোরি ট্রুডেয়ুও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বাটন।

করোনায় আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী
এদিকে ব্রিটেনেও করোনা ভাইরাস থাবা বসাতে শুরু করেছে। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে খোদ স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডোরিস। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরি এবং সংস্তি মন্ত্রী আলি অসগর মৌনেসানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ইরানের শিল্পমন্ত্রী রেজা রেহমানিও কোভিড-১৯-এর শিকার হয়েছেন।

হলিউড থেকে ক্রীড়া থমকে করোনা আতঙ্কে
করোনা থাবা বসিয়েছে হলিউডেও। অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অভিশুধু রাজনীতিকরাই নন করোনা ভাইরাসের শিকার হয়েছেন খেলোয়াড়রাও। চেলসার ফুটবলার কল্লাম হাউডসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনবিএ খেলোয়ার রুডি গাবার্ট এবং ডোনোভান মিশেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications