সমকামী হয়ে কারা সরকারের শীর্ষপদে বসেছেন! দেখুন বিশ্বনেতাদের তালিকা
কোন কোন দেশে সমকামী নেতারা রয়েছেন তা জেনে নেওয়া যাক একনজরে।
সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যে সমকামকে আর অপরাধ বলে ভারতে গণ্য করা হবে না। এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতি বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে। জানিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে (যার মধ্যে বিচারব্যবস্থাও রয়েছে) বৈচিত্রতা রক্ষা করতে হবে। সমাজের জনপ্রিয় ভাবনাকে সংখ্যালঘুদের উপরে চাপিয়ে দিলে চলবে না। কারণ সমাজের একজন ব্যক্তিরও মৌলিক অধিকার খর্ব হওয়া উচিত নয়। এই বলে এদিন আদালত সমকামকে মান্যতা দিয়েছে। এমন রায়ের পর সারা দেশে উৎসব শুরু হয়ে গিয়েছে। অনেকে প্রকাশ্যে বিরোধিতাও করছেন। তবে এটা শুরু ভারতের বিষয় নয়। সারা পৃথিবী এখন সমকামকে মেনে নেওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। কোন কোন দেশে সমকামী নেতারা রয়েছেন তা জেনে নেওয়া যাক একনজরে।

জোহানা সিগুর্দারদোত্তির
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকার সামলে ইতিহাস গড়েন জোহানা। তিনি হন আইসল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং তিনি সর্বসমক্ষে নিজেকে এলজিবিটি গোষ্ঠীর দাবি করে সরকার সামলান। ২০০২ সালে তিনি পার্টনার জোনিনা লেডসদোত্তিরকে বিয়ে করেন।

এলিও ডি রুপো
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এলিও ডি রুপো বেলজিয়ামের প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালে তাঁকে যৌন মামলায় ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ। পরে তিনি নিজেকে সমকামী বলে প্রকাশ্যে বিবৃতি দেন। সেই ঘটনার পর সকলেই স্তম্ভিত হয়ে যান বলে জানিয়েছিলেন রুপো।

জেভিয়ার বেটেল
২০১৩ সালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হন জেভিয়ার। লুক্সেমবার্গের প্রথম সর্বসমক্ষে এগিয়ে এসে স্বীকার করা মন্ত্রী হন বেটেল। প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৫ সালে নিজের পার্টনার গথিনার ডেস্টিনেকে বিয়ে করেন তিনি। তারপরই সেদেশে সমলিঙ্গ বিবাহ আইন পাশ হয়।

লিও ভারাদকর
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে ২০১৭ সালে শপথ নেন লিও। তিনি ভারতীয় বংশোদ্ভূত। ২০১৫ সালে তিনি নিজের সমকামের প্রতি আগ্রহের কথা সর্বসমক্ষে জানান। আয়ারল্যান্ডের মতো রক্ষণশীল দেশে একজন সমকামী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তা যুগান্তকারী বলে সংবাদসংস্থা বিবিসি দাবি করেছিল।

অ্যানা বারনাবিচ
সার্বিয়ার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে। সেদেশের প্রধান পদে এই প্রথম কোনও মহিলা বসলেন। নিজেকে সর্বসমক্ষে লেসবিয়ান বলে দাবি করেন অ্যানা। জানান, এটা শুনে অনেকে হাঁ হয়ে যাবেন, তবে আশা করি সকলে মেনে নেবেন। সার্বিয়ার মতো রক্ষণশীল দেশেও অ্যানাকে মেনে নেওয়া সহজ ছিল না। তবে তিনি দায়িত্বের সঙ্গে সরকার সামলাচ্ছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications