জি-৭ নেতাদের সঙ্গে ইউক্রেনের জরুরি বৈঠকের পরেই নতুন করে রুশ হামলা, নিহত সাত
জি-৭ নেতাদের সঙ্গে ইউক্রেনের জরুরি বৈঠকের পরেই নতুন করে রুশ হামলা, নিহত সাত
জি-৭ নেতাদের উদ্বেগের পরে নতুন করে রাশিয়া ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। পূর্ব ইউক্রেনের আভদিভকার শহরে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সাত জন নাগরিক নিহত হয়েছেন। আটজন গুরুতর জখম হয়েছে বলে গভর্নর জানিয়েছে। একটি স্থানীয় বাজারের কাছে এই হামলা করা হয়েছে তিনি জানিয়েছেন।

রুশ হামলায় নিহত সাত
সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে ডোনেটস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, বুধবার সকালে নতুন করে আবদিভকার বাজারে রুশ সেনাবাহিনীর আক্রমণে সাত জন নিহত হয়েছেন। আট জন আহত হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী আবদিভকার কেন্দ্রীয় বাজার লক্ষ্য করে হামলা করে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-৭ এর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই রাশিয়া নতুন করে এই হামলা চালায়।

জি-৭ নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক
সম্প্রতি জি-৭ দেশগুলোর নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি বৈঠক করেন। সেখানে রাশিয়ার সঙ্গে চরম উত্তেজনার প্রেক্ষিতে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে অবিলম্বে সহায়তার আবেদন জানানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার হামলায় আত্মরক্ষার জন্য পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য জি-৭ নেতাদের আহ্বান জানান। সোমবার ধারাবাহিকভাবে রুশ সেনাবাহিনী ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে। তারপরেই জি-৭ গ্রুপের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানান। ওই বৈঠক থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়। জানানো হয়, ইউক্রেনের ওপর পরমাণু হামলা করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। পুতিনকে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে। এরপরেই নতুন করে রাশিয়া ইউক্রেনে হামলা চালায় বলে জানা গিয়েছে।

ক্রেমলিন সংযোগকারী সেতু ধ্বংস
শনিবার রাশিয়ার সঙ্গে ক্রেমলিনের যুক্তকারী সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছে। তারপরে রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম রুশ সেনাবাহিনীর সমালোচনা করে। রাশিয়ার সেনাবাহিনীর শক্তির প্রতীক হিসেবে ওই সেতুকে দেখা হয়। এই সেতু ধ্বংসের পরেই বেলারুশের প্রেসিডেন্ট সীমান্তে রাশিয়ার সঙ্গে যৌথ সেনাবাহিনী মোতায়েন করবে বলে ঘোষণা করে। বেলারুশকে মাধ্যম করেই রুশ সেনাবাহিনী ইউক্রেনে উত্তরদিকে হামলা চালাচ্ছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সোমবার সকাল থেকেই ধারাবাহিকভাবে পাল্টা রুশ সেনা ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী নিক্ষেপ করেছে। তারমধ্যে ৪১টি ইউক্রেন বাধা দিতে সক্ষম হয়েছে। ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে। নতুন করে ইউক্রেনের একাধিক শহর ধ্বংস হয়েছে। ঘটনায় পুতিনপন্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এরপরেই জি-৭ গ্রুপের নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জরুরি বৈঠকে বসেন।












Click it and Unblock the Notifications