প্যারিসে ফের গুলি, মৃত এক, মেট্রোতে চেপে পালাল বন্দুকবাজ

প্যারিস, ৮ জানুয়ারি: চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবার জঙ্গি হামলা ফ্রান্সে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ প্যারিসে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একজন মুখোশপরা বন্দুকবাজ। মারা গিয়েছেন এক পুলিশকর্মী। জখম অন্তত দুই। হামলার পর সন্দেহভাজন ওই জঙ্গি মেট্রোতে চেপে পালিয়ে যায়।

আরও পড়ুন: প্যারিসে হামলার ঘটনায় আত্মসমর্পণ এক জঙ্গির, বাকি দুই অধরাই
আরও পড়ুন: ফ্রান্সে পত্রিকা দফতরে জঙ্গি হামলা, গুলিতে নিহত ১২

পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, 'শার্লি এবদো' পত্রিকার দফতরে হামলার সঙ্গে আজকের ঘটনার কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের কাছে সিসিটিভির ফুটেজ চেয়ে পাঠিয়েছে পুলিশ।

কক

এদিকে, ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভাল বলেছেন, পত্রিকা দফতের হামলার ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, এ দিনই দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিয়ঁ শহরে একটি রেস্তোরাঁতে বিস্ফোরণ ঘটে বলে খবর। তবে সেটা জঙ্গি হামলা বলে এখনও স্বীকার করেনি পুলিশ। কোনও হতাহতের খবর নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+