শ্রীলঙ্কা কেঁপে উঠল ফের নয়া বিস্ফোরণ! নবম হামলার নিশানায় এবারও গির্জা

রবিবারের আতঙ্ক কাটতে না কাটতেই ফের নয়া বিস্ফোরণ শ্রীলঙ্কায়। নবম বিস্ফোরণে এদিন ফের কেঁপে ওঠে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই সেখানে রবিবারের ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯০।

রবিবারের আতঙ্ক কাটতে না কাটতেই ফের নয়া বিস্ফোরণ শ্রীলঙ্কায়। নবম বিস্ফোরণে এদিন ফের কেঁপে ওঠে শ্রীলঙ্কা। ইস্টার উপলক্ষ্যে কলম্বোর বিভিন্ন গির্জায় প্রার্থনা চলাকালীন পর পর ৬টি বিস্ফোরণ ঘটে রবিবার সকালে। তারপর ফের দুপুর ২টি বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার ভোরের আলো ফুটতেই কলম্বো বিমানবন্দরে উদ্ধার হয় তাজা বিস্ফোরক। তারপর আজকের এই নবম বিস্ফোরণ।

নবম বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা! ফের নিশানায় গির্জা

ইতিমধ্যেই সেখানে রবিবারের ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯০ । এরপর সোমবারের ঘটনায় ছড়িয়েছে নয়া চাঞ্চল্য।জানা গিয়েছে, কলম্বোর এক ধর্মীয়স্থান সেন্ট অ্যান্টনির কাছে ঘটে যায় এই বিস্ফোরণ। সেখানে একটি পরিত্যাক্ত ভ্যানের কাছে রাখা ছিল বোমা। আর তা নিষ্ক্রিয় করার সময় ঘটে যায় বিস্ফোরণ। কলম্বোর কোটাহেনায় এই বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে নতুনভাবে আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মোট ৮৭ টি জায়গায় নিষ্ক্রিয় করা হয়েছে তাজা বোমা।

উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার গোয়েন্দা বিভাগের রিপোর্টেও সতর্কবার্তা দেওয়া হয় আসন্ন বিস্ফোরণ সম্পর্কে। এছাড়াও রবিবারের বিস্ফোরণের পর মার্কিন গোয়েন্দাদের তরফেও সিংহল প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল , আরও বিস্ফোরণ ঘটতে পারে এমন তথ্য দিয়ে। সূত্রের দাবি, এই মুহূর্তে কার্যত বারুদের স্তূপের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। গোটা দেশে জারি হচ্ছে কারফিউ। গ্রেফতার করা হয়েছে আপাতত মোট ২৪ জনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+