পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন মমতা, তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াল বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি নেতা

মহম্মদ ইউনুসের নেতৃত্বে চলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কট্টর ইসলামপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়েছে। আর মুক্তি পেয়েই এই কট্টরপন্থী নেতা বিতর্ক উসকে দিয়েছে। রহমানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আহ্বান জানিয়েছে যাতে তিনি নরেন্দ্র মোদীর রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে তার প্রভাব যে সুদূরপ্রসারী তা অনেক ভারতীয় বিশেষজ্ঞই আগে ব্যাখ্যা করেছেন। রহমানির মন্তব্য সেই আশঙ্কাকেই সত্যি হওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। কারণ বাংলাদেশে গত কয়েক দশকে পর্যায়ক্রমে যেভাবে কট্টর ইসলামপন্থীদের দাপাদাপি বেড়েছে এবং একইসঙ্গে ভারতবিদ্বেষ মাথাচাড়া দিয়েছে তা এখন বারবার সামনে চলে আসছে।

Mamata Banerjee

বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু পশ্চিমবঙ্গের স্বাধীনতাই নয়, জম্মু ও কাশ্মীরকে স্বাধীন করতে চেয়েও সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার বাংলাদেশ আউটফিট নামে খ্যাত আনসারুল্লাহ বাংলার প্রধান রহমানি পাকিস্তান এবং আফগানিস্তানকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন জানিয়েছে। রহমানি একটি ভিডিও বার্তায় এই কথাগুলি বলেছে যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

২০১৩ সালে আহমেদ রাজিব হায়দার নামে এক ব্লগারকে খুনের মামলায় এই রহমানিকে গ্রেফতার করা হয়। সেই ব্লগারের অপরাধ ছিল তিনি ইসলামের কট্টর পন্থা নিয়ে সমালোচনা করেছিলেন। তারপরেই তিনি খুন হন।

রহমানি তার ভিডিও বার্তায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমি ভারতকে সাবধান করছি। বাংলাদেশ সিকিম অথবা ভুটান নয়। এদেশে ১৮ কোটি মুসলমানের বাস। যদি ভারত বাংলাদেশের দিকে পা বাড়ায় তাহলে আমরা চিনকে বলব শিলিগুড়ি করিডোর (যা চিকেনস নেক নামে পরিচিত) বন্ধ করে দিতে। আমরা উত্তর-পূর্বের সাতটি রাজ্যকেই আন্দোলনে অংশ নিতে বলব।

শুধু এখানেই না থেমে আরও উস্কানিমূলক মন্তব্য করে রহমানি বলেছে, কাশ্মীরকে স্বাধীনতার জন্য তৈরি থাকতে বলে দিন। কাশ্মীরকে স্বাধীন করতে পাকিস্তান এবং আফগানিস্তান একসঙ্গে সাহায্য করবে। আমরা কাশ্মীরের স্বাধীনতার জন্য কাজ করব।

তারপরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রহমানির উস্কানি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব মোদীর হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করে স্বাধীন এবং স্বতন্ত্র ঘোষণা করার জন্য। একইসঙ্গে খালিস্তানি পন্থীদেরও ভিডিও বার্তায় উস্কানি দিয়েছে এই কট্টরপন্থী ইসলামিক নেতা রহমানি।

সবশেষে রহমানির দাবি, বাংলাদেশ কারও সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। তবে কেউ চ্যালেঞ্জ করলে তারা ছেড়ে কথা বলবে না। যদি দেশের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা হয়, তাহলে বাংলাদেশে ইসলামকে রক্ষার স্বার্থে সকলে একজোট হয়ে মাঠে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+