করোনা ঝুঁকি কমাতে কার্যকারী ধূমপান! ক্লিনিকাল টেস্টের পথে ফ্রান্সের বিজ্ঞানীরা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একের পর এক ওষুধ ও ভ্যাকসিনের ট্রাল চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে করোনা রোধে সামনে এসেছে একাধিক টোটকা। গরম জল খান, এই খান, ওই খান। এবার ধূমপানের কারণে করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকে বলে দাবি করল ফ্রান্সের একদল বিজ্ঞানী।

করোনা রোগীদের চিকিৎসায় সিগারেট!

করোনা রোগীদের চিকিৎসায় সিগারেট!

জানা গিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় সিগারেটের তামাকে থাকা নিকোটিনের পরীক্ষামূলক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের একদল গবেষক। ফ্রান্সের প্যারিসের প্রথমসারির পিতি-সালপাত্রিয়ার হাসপাতালের গবেষকদের গবেষণায় নিকোটিনের কার্যকারীতা উঠে আসতেই নাকি এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধূমপানকারীদের মধ্যে করোনা রোগী অনেক কম

ধূমপানকারীদের মধ্যে করোনা রোগী অনেক কম

গবেষণায় বলা হয়েছে, হাসপাতালে ধূমপানকারী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাধারণ রোগীদের তুলনায় অনেক কম। সিগারেটের তামাকে এমন কিছু রয়েছে, হতে পারে সেটা নিকোটিন, যার কারণে ধূমপায়ীদের করোনা সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দিয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেই এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সমীক্ষার ফল কী?

সমীক্ষার ফল কী?

জানা যায়, গবেষকরা ৪৮০ জন করোনা রোগীর ওপর একটি সমীক্ষা চালায়। তাতে দেখা গেছে, হাসপাতালে ভর্তি করোনা রোগীদের মধ্যে মাত্র ৪.৭৫ শতাংশ দৈনিক ধূমপানকারী ছিলেন। আর তাদের করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার হারও ভালো ছিল বলে দাবি করা হয়। সেই সমীক্ষা থেকেই আশানুরূপ ফল আসায় এখন ক্লিনিকাল টেস্ট করতে চাইছেন চিকিৎসকরা।

করোনা রোধে ধূমপানের কার্যকারিতা নিয়ে চিনেও হয় টেস্ট

করোনা রোধে ধূমপানের কার্যকারিতা নিয়ে চিনেও হয় টেস্ট

করোনা ঝুঁকি হ্রাসের সঙ্গে ধূমপান যে কার্যকর, এমন গবেষণা এটিই প্রথম নয়। গত মাসে চিনে গবেষকরা জানিয়েছেন, জনগণের প্রায় ২৮ শতাংশ হারের তুলনায় প্রতি ১ হাজার এর মধ্যে মাত্র ১২.৮ শতাংশ করোনা রোগী ছিল ধূমপানকারী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+