প্যারিসের পাল্টা : সিরিয়ায় আইএসআইএস ডেরায় হামলা ফরাসি বায়ুসেনার!
প্যারিস, ১৬ নভেম্বর : প্যারিস হামলার দুদিনের মাথায় পাল্টা জবাব দিল ফ্রান্স। সিরিয়ায় আইএসআইএস ডেরায় জোর হামলা চালাল ফরাসি সরকার। রবিবার রাতে ফ্রান্স সরকারের আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে। [জঙ্গি হানায় ফের রক্তাক্ত প্যারিস, মৃত ১২৯, জারি জরুরি অবস্থা]
প্যারিসে যে সন্ত্রাসের ছবি দেখা গিয়েছে যেখানে ১২৯ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে, সেই হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস। প্যারিস হামলার আগে সিরিয়ায় আক্রমণ করা থেকে বিরত থাকছিল ফ্রান্স। কিন্তু প্যারিস হামলার পাল্টা জবাব দিতে অবশেষে অপারেশন সিরিয়া চালাল ফ্রান্স। [প্যারিসে জঙ্গি হামলা সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন]

মিডিয়ার খবর, ফ্রান্সের বায়ুসেনা মূলত সিরিয়ার রাকা শহরকে কেন্দ্র করেই মূল আক্রমণ চালায়। সিরিয়ার উত্তরভাগেই এই রাকা শহরেই আইএসআইএস-এ ঘাঁটি। ১০ বোমারু বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ চালায় ফরাসি বায়ুসেনা। [প্যারিস হামলা : এক বন্দুকবাজকে শণাক্ত করা হয়েছে, বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ]
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কোইস হল্যান্দেঁ বায়ুসেনাপ এই হামলাকে 'যুদ্ধের অংশ' বলে ব্যাখ্যা করেছেন। আইএসআইএস যে যুদ্ধের সুত্রপাত করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এবিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও আইএসআইএস কিন্তু এই প্যারিস হামলার দায় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যা এই ইঙ্গিতকেই আরও তীব্র করছে যে এই ইসলামি জঙ্গি সংগঠন ক্রমশ সক্ষম হচ্ছে তাদের ডেরা সিরিয়া ও ইরাকের বাইরেও সফলভাবে হামলা চালানোর ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications