ভারতকে নিরাপত্তা পরিষদে জায়গা দিতে হবে, নয়াদিল্লির হয়ে এবার ব্যাট ধরল ফ্রান্স
ভারতকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জায়গা করে দিতে হবে। একইসঙ্গে সদস্যপদ দিতে হবে জার্মানি, ব্রাজিল ও জাপানের মতো দেশকে। এমনটাই দাবি জানাল ফ্রান্স।
ভারতকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জায়গা করে দিতে হবে। একইসঙ্গে সদস্যপদ দিতে হবে জার্মানি, ব্রাজিল ও জাপানের মতো দেশকে। এমনটাই দাবি জানাল ফ্রান্স। সেদেশের দূত রাষ্ট্রপুঞ্জে এই দাবি তুলেছেন।

বলা হয়েছে, নীতি অনুসারে ফ্রান্স ও জার্মানির যৌথ শক্তিশালী নীতি রয়েছে। যা নিরাপত্তা পরিষদের কাজকে প্রসারিত করবে। এই নিয়ে কোনও সংশয় নেই। রাষ্ট্রপুঞ্জে ফরাসি দূত ফ্রানোয়াঁ ডেলাত্রে একথা জানিয়েছেন।
ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া বেশ কিছুদিন ধরে ঝুলে রয়েছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলি ভারতকে সমর্থন করে এসেছে। তবে চিন বরাবরই এক্ষেত্রে বিরূপ অবস্থানে রয়েছে।
ফ্রান্সের এই বক্তব্যের পর রাষ্ট্রপুঞ্জে ভারতীয় রাষ্ট্রদূত সঈদ আকবরউদ্দিন বলেছেন, সদস্যদের ৯০ শতাংশ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধিতে সহমত পোষণ করেছে।
ফান্স সাম্প্রতিক সময়ে সদর্থক ভূমিকা নিয়েছে। নিরাপত্তা পরিষদ তথা রাষ্ট্রপুঞ্জ যাতে আরও কার্যকরী ভূমিকা নেয় সেদিকে খেয়াল রেখেছে। আর সেজন্যই জার্মানি, ব্রাজিল, ভারত, জাপানকে নিরাপত্তা পরিষদে জায়গা করে দিতে ফ্রান্স তৎপর হয়েছে।












Click it and Unblock the Notifications