ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ভারতের পাশে ফ্রান্স, মোদীকে ফোন ম্যাক্রোঁর
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ভারতের পাশে ফ্রান্স, মোদীকে ফোন ম্যাক্রোঁর
আমেরিকা সফরে রয়েছেন মোদী, এর মাঝেই ফোনে কথা বললেন ফ্রান্সেরপ্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে ম্যাক্রোঁ। সম্প্রতি অস্ট্রেলিয়ার ৪০ বিলিয়ন ডলারের ফরাসি সাবমেরিনের অর্ডার বাতিল করেছে৷ যা বড় ধাক্কা ফ্রান্সের কাছে৷ দুই নেতা মঙ্গলবার ফোনে কথা বলেন, ম্যাক্রোঁর কার্যালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মোদী ও ম্যাক্রোঁর মধ্যে আফগানিস্তান সংকটের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

কেন চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া?
২০১৬ সাল সাবমেরিন বানানোর জন্য ফ্রান্সের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করেছিল অস্ট্রেলিয়া৷সম্প্রতি অস্ট্রেলিয়া জানিয়েছে ফ্রান্সের সঙ্গে সাবমেরিনের চুক্তিটি বাতিল করছে তারা৷ এর পরিবর্তে মার্কিন ও ব্রিটিশ প্রযুক্তির সাহায্যে অন্তত আটটি পরমাণু-চালিত সাবমেরিন তৈরি করার কথা ঘোষণা করেছে দেশটি৷ যা অউকাস নামে একটি ত্রিপাক্ষিক নিরাপত্তা অংশীদারিত্বে তৈরি হবে৷ ফ্রান্স সরকারের মতে, সাবমেরিন চুক্তি থেকে বাতিল করার মাত্র কয়েক ঘণ্টা আগেই অস্ট্রেলিয়া ফ্রান্সকে এই বিষয়টি জানায়৷

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফ্রান্স!
গত সপ্তাহে, অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করার পর প্যারিসে আমেরিকা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিল ফ্রান্স৷ অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকার এই গোপনে অউকাস ত্রিপাক্ষিক জোটের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষভাবে ক্ষুব্ধ ফ্রান্স। পাশাপাশি চিনও অউকাস জোটের নিন্দা করেছে। তাদের বক্তব্য অউকাস জোট এই অঞ্চলে ( ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে) অস্ত্রের তীব্র প্রতিযোগিতা তৈরি করেবে৷

কী নিয়ে মোদী-ম্যাক্রোঁর আলোচনা?
এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট নিয়ে আলোচনা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সংবাদমাধ্যমের খবর ফোনে কথাবার্তার সময় ম্যাক্রোঁকে মোদি বলেন যে ভারত এবং ফ্রান্সের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রকাশ্যে যৌথভাবে কাজ করা উচিৎ। উত্তরে ম্যাক্রনও মোদীকে জানিয়েছেন, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্কের অংশ হিসেবে ভারতের শিল্প, প্রযুক্তিভিত্তিক কৌশলগত উন্নয়ন এবং স্বায়ত্তশাসনকে শক্তিশালী করার জন্য বন্ধু হিসেবে সবসময় সাহায্য করবে ফ্রান্স।

কী বলছে ফ্রান্সের রাষ্ট্রপতি দফতর?
এরপরই ম্যাক্রোঁর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স এবং ভারতের লক্ষ্য হল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা এবং যে কোনো ধরনের আধিপত্যকে বাতিল করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় আমেরিকায় রয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। তার আগেই ফোনে ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন মোদী৷












Click it and Unblock the Notifications