দ্বিতীয় পর্যায়ের করোনা ধাক্কায় বেসামাল ফ্রান্স-স্পেন! লাগামহীন ভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের মুখে ফ্রান্স ও স্পেন
গোটা বিশ্বে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখা। ইতিমধ্যেই মোট আক্রান্তের ছাড়িয়েছে ২ কোটি ৭৩ লক্ষের গণ্ডি। মারা গেছেন ৮ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষ। এমতাবস্থায় ফের উদ্বেগ বাড়ছে ফ্রান্স ও স্পেনে। ফের বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের মুখে ফ্রান্স ও স্পেন
ওয়াকিবহাল মহলের ধারণা ইউরোপের একাধিক দেশে দ্বিতীয় পর্যায়ে ফের বড় আকারে করোনা সংক্রমণ শুরু হয়েছে। অতিমারীর ভাষায় এটাকে করোনার ‘সেকেন্ড ওয়েভ' বলেই অবিহিত করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইতিমধ্যেই ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ২৪ হাজারের গণ্ডি। পাশাপাশি স্পেনে এই সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজারের বেশি।

উদ্বেগ বাড়াচ্ছে প্সেন
এদিকে এপ্রিলের শুরুতে যেখানে গোটা স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৭ হাজারের আশেপাশে। তা অগাস্টের ৩১ তারিখেই ৫ লক্ষ ছাড়িয়ে যায়। সংক্রমণের শুরুতে মার্চের ১৯ তারিখ স্পেনে মোটা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ১০ হাজার ৮৫৮। মাঝে জুনের ১৩ তারিখে তা ১১ তে নেমে যায়। পরবর্তীতে ২১শে অগাস্ট তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫২।

চিন্তা বাড়াচ্ছে ফ্রান্সও
উল্টোদিকে ফ্রান্সের ক্ষেত্রেও প্রায় একই চিত্র ধরা পড়েছে। মার্চের ৩০ তারিখ যেখানে ফ্রান্সে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৫৫০ তা ১০ই অগাস্ট ২ লক্ষ পার করে। পাশাপাশি মার্চের ৩১ তারিখ ৭ হাজার ৫৭৮ জনে করোনা সংক্রমণ ধরা পড়লেও জুনের ২৪ তারিখে তা কমে ৮১তে নেমে আসে। এদিকে গতকাল ফ্রান্সে ফের ৭ হাজার ৭১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

বেড়ে চলেছে মৃতের সংখ্যাও
সমগ্র চিত্র ও পরিসংখ্যান যাচাই করে এমতাবস্থায় বিশেষজ্ঞরা স্পটতি বলচেন দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হয়েছে দুই দেশেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যায়। মে জুন মাসে দুদেশেই করোনা সংক্রমণের জেরে মৃতের সংখ্যায় সামান্য পারাপতন লক্ষ্য করা গেলে বর্তমানে তা আরও লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে। ফ্রান্সে এখনও মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই। স্পেনে সেখানে ২৯ হাজার পার করেছে।












Click it and Unblock the Notifications