ফের বন্দুকবাজের হামলা! ফ্লোরিডায় গুলিতে মৃত ৪
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার জ্যাকসনভিলিতে নির্বিচারে গুলি চালনার ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার জ্যাকসনভিলিতে নির্বিচারে গুলি চালনার ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানকার আইনরক্ষকরা জানিয়েছেন, গুলিতে ১১ জন আহত হয়েছিলেন। যাঁর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও।

শেরিফ মাইক উইলিয়ামস সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সন্দেহজনক আক্রমণকারী একজন শ্বেতাঙ্গ। তাকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
বন্দুকবাজের হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেন্টজনস নদের তীরে জ্যাকসনভিলির ল্যান্ডিং এরিয়ায়। শহরের ব্যস্ততম এই জায়গায় একাধিক খাবারের দোকান, বার, শমিং মল রয়েছে।
গুলি চালনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই সময় স্থানীয়রা আমেরিকান ফুটবল ভিডিও গেম চ্যাম্পিয়নশিপ সিরিজের খেলায় ব্যস্ত ছিলেন বলে জানা গিয়েছে।
এদিকে, বন্দুকবাজের হামলায় মৃত ও আহতদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।












Click it and Unblock the Notifications