ক্যালিফোর্নিয়ায় আট মাসের শিশু সহ চার ভারতীয়কে অপহরণ, তদন্তে পুলিশ
আট মাসের শিশু সহ চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ আমেরিকায়
সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টি থেকে আট মাসের এক শিশু সহ চারজন ভারতীয়কে অপহরণ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভারতীয়দের অপহরণ করা হয়েছ বলে মার্সেড কাউন্টি পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে ক্যালিফোর্নিয়া পুলিশ মনে করছে, অপহরণকারীর হাতে অস্ত্র ছিল। অপহরণকারী অত্যন্ত বিপজ্জনক। ক্যালিফোর্নিয়া পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

মার্সেড কাউন্টি শেরিফের অফিসের তরফে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৬ বছরেক জসদীপ সিং, ২৭ বছরের জসলিন কৌর, তাদের আট মাসের শিশু অরুহি ধেরি এবং ৩৯ বছর বয়সি আমনদীপ সিংকে অপহরণ করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত একেবারে প্রাথমিক পর্যায় রয়েছে। এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখন পাওয়া যায়নি।
তবে ক্যালিফোর্নিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, চারজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণ হাইওয়ে ৫৯-এর ৮০০ ব্লকের সামনে থেকে অপহরণ করা হয়েছে। এলাকাটি জনবহুল বলে জানা গিয়েছে। এলাকাতে প্রচুর সারিবদ্ধ দোকান রয়েছে। ওই এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে বলে ক্যালিফোর্নিয়া পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশের তরফে ক্যালিফোর্নিয়ার সাধারণ মানুষকে এই বিষয়ে পুলিশ সাবধান করে দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন কাউকে দেখলে যেন তাঁর কাছে সাধারণ মানুষ না যান। তাতে হিতে বিপরীত হতে পারে। বিপদে পড়তে পারেন। সন্দেহভাজনকে দেখলেই পুলিশে ফোন করার আবেদন ক্যালিফোর্নিয়ার পুলিশ সাধারণ মানুষকে করেছেন।
এর আগেও ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদকে অপহরণের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদ তুষার আত্রেকে অপহরণ করা হয়। পরে তাঁকে তাঁর বান্ধবীর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
অন্যদিকে, ভারতীয়রা বার বার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন। কিছুদিন আগে টেক্সাসে এক মার্কিন মহিলা চার ভারতীয় বংশোদ্ভুতকে হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও টেক্সাস পুলিশ অভিযুক্তকে পরে গ্রেফতার করে। সেই সপ্তাহে মাংস না খাওয়ার জন্য ভারতীয় বংশোদ্ভুত এক ব্যক্তিকে হেনস্তার মুখে পড়তে হয়েছিল।
ক্যালিফোর্নিয়ায় তার ভারতীয়কে কেন গ্রেফতার করা হল, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ক্যালিফোর্নিয়া পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করেছেন। সন্দেহবাজনকে কোনও ব্যক্তিকে দেখলে পুলিশে খবর দেওয়ার আহ্বান করা হয়েছে। পাশাপাশি পুলিশ অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তল্লাশি সন্ধান শুরু করেছে। ক্যালিফোর্নিয়া পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।












Click it and Unblock the Notifications