শেখ হাসিনার গন্তব্য হিসেবে চার-পাঁচটি দেশের কথা উঠছে! কেন ফিনল্যান্ডের নাম, কী বলছে সেখানকার প্রশাসন

ভারত থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন্তব্য কোথায়, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এব্যাপারে চার থেকে পাঁচটি দেশের নাম উঠে আসছে। সেই তালিকায় রয়েছে ফিনল্যান্ডও। যদিও মঙ্গলবার শেখ হাসিনার ছেল সজীব ওয়াজেদ বলেছিলেন, শেখ হাসিনা আপাতত কোনও দেশে আশ্রয় নিতে যাচ্ছেন না। তিনি আশ্রয় প্রার্থী হিসেবে কোনও দেশের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেছিলেন সজীব।

তবে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের কাছে কোনও খবর নেই। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পরে শেখ হাসিনা ভারতে আসেন। তাঁকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে। সেখানেই এনএসজি পরিবেষ্টিত হয়ে রয়েছেন তিনি ও তাঁর বোন রেহানা।

sheikh hasina

গন্তব্য হতে পারে ব্রিটেন
শেখ হাসিনা দেশ ছাড়ার পরে গুজব রটে তিনি লন্ডনে যাবেন আশ্রয়ের জন্য। কিন্তু সেখানকার অভিবাসন আইন অনুযায়ী কোনও ব্যক্তি সেখানে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য যেতে পারেন না। তবে যাঁদের প্রয়োজন তাঁদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্রিটেনের রেকর্ড রয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র বলেছিলেন, যাঁদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন, তাঁদের প্রথমে নিরাপদে যে দেশে পৌঁছন সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটাই সুরক্ষার দ্রুততম পথ।

এছাড়াও শেখ হাসিনার বোন রেহানা যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তাঁর ব্রিটেনের পাসপোর্ট রয়েছে। এছাড়া তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার সাংসদ এবং জুনিয়র মিনিস্টার। ফলে আশ্রয় পেলে পরিবারের অন্য সদস্যদের কাছে যেতে পারে তিনি।

গন্তব্য হতে পারে আমেরিকা
শেখ হাসিনার গন্তব্য হতে পারে আমেরিকাও। তবে তাঁর ভিসা বাতিলের বিষয়টি প্রকাশ্যে এসেছে। শেখ হাসিনার আমেরিকাবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মায়ের সেই দেশে আশ্রয় নিয়ে কোনও আলোচনাই হয়নি। শেখ হাসিনার যে ভিসা বাতিলের কথা বলা হচ্ছে তা তাঁর অফিসিয়াল পাসপোর্টের, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তিনি পদত্যাগ করার পরে সেই ভিসা আর কার্যকর নেই। তারপর তিনি ফের আমেরিকার ভিসার জন্য আবেদন করেছেন কিনা তা আমেরিকার বিদেশমন্ত্রকের আধিকারিক জানাতে চাননি।

গন্তব্য হতে পারে ফিনল্যান্ড
বারে বারে শোনা যাচ্ছে শেখ হাসিনা ফিনল্যান্ডে আশ্রয় নিতে পারেন। এর পিছনে কারণ রয়েছে। বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে থাকেন। তাঁর স্ত্রী সেখানকার নাগরিক। ২০২১-এ করোনা মহামারির সময় শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরের সময় হেলসিঙ্কিতে বিরতি নিয়েছিলেন। সেই সময় তিনি রাদওয়ান ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন।

গন্তব্য হতে পারে পশ্চিম এশিয়া
শেখ হাসিনার গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের নামও শোনা গিয়েছে। এব্যাপারে দ্য হিন্দু প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এব্যাপারে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি।

ভারতে থাকায় অসুবিধা কোথায়?
শেখ হাসিনা দ্বিতীয়বারের জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি কতদিন থাকবেন তা জানা যায়নি। তবে তাঁর ছেলে জানিয়েছেন, মায়ের ভারত থেকে কোথাও যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। এছাড়াও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে ডব্লু এইচও-র আঞ্চলিক ডিরেক্টর।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে নিয়ে কোনও শর্ত দেবে কিনা ভবিষ্যৎ বলবে, কিন্তু তার আগে সেখানকার সুপ্রিম কোর্টে আইনজীবীদের একটা অংশ শেখ হাসিনাকে বাংলাদেসে প্রত্যর্পণের দাবি করেছে।
প্রসঙ্গত ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৬-র ২৮ জুলাই সই হওয়া সেই চুক্তিতে দুই দেশের মধ্যে পতালক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের কথা বলা রয়েছে। সেই কারণে শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারতে আশ্রয় দেওয়া কিংবা না দেওয়াটা কেন্দ্রীয় সরকারের কাছে শাঁখের করাতের মতো পরিস্থিতি।
ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আওয়ামি লিগের অনেক নেতা ভারতের কাছে আশ্রয় চেয়ে আবেদন করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ অভিযোগ তুলতে পারে প্রতিবেশী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+