করোনার ভ্যাকসিন নিলে আদৌও কি নয়া স্ট্রেন ওমিক্রন থেকে সুরক্ষিত? পরামর্শ ফাউচির!

করোনার ভ্যাকসিন নিলে আদৌও কি নয়া স্ট্রেন ওমিক্রন থেকে সুরক্ষিত? পরামর্শ ফাউচির!

ওমিক্রন নিয়ে যখন বিশ্ববাসী তোলপাড়। ঠিক তখনই উদ্বেগ কাটাতে সে বিষয়ে পরামর্শ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের টপ মেডিকেল অ্যাডভাইজার অ্যান্টনি ফাউচি। তিনি বলেন, যারা করোনার ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের বুস্টার ডোজ নিতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভ্যাকসিন নেননি তারা তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নিন। এখন পর্যন্ত ২০ টি দেশের মধ্যে ২২৬ টি দেশে ওমিক্রনের কেস শনাক্ত করা গিয়েছে।

নতুন স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ

নতুন স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ

নতুন স্ট্রেন নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে বিশ্ববাসীর। নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে কমপক্ষে ত্রিশ থেকে পঞ্চাশবার মিউটেশন হতে পারে বলে জানা গিয়েছে। তাই করোনার টিকাকরণ হয়ে যাওয়ার পর অ্যান্টিবডির প্রাচীর ভেদ করতে পারবে কি না, তা নিয়ে ক্রমশই চিন্তা বাড়ছে। অ্যান্টনি ফাউচি জানান, ডেল্টার থেকেও বেশি সংক্রমক ওমিক্রন।

ওমিক্রন নিয়ে আশঙ্কা বেশি

ওমিক্রন নিয়ে আশঙ্কা বেশি

সোমবার মডার্নার সিইও স্টিফেন ব্যানসেল এ বিষয়ে জানান, করোনার নতুন প্রজাতি ওমিক্রন প্রায় সারা পৃথিবী জুড়ে যেন অবস্থান করেছে। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে আসা একটি ফ্লাইটের দিকে ইঙ্গিত করেছিলেন। ৬২৪ জন বিমান যাত্রীর মধ্যে ৬১ জন ছিলেন কোভিড আক্রান্ত। তাদের আবারও করোনা পরীক্ষা করানো হয়। ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বিষয়ে জানান, ১৪ জন ওমিক্রন স্ট্রেনে সংক্রামিত। বিজ্ঞানীরা করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নিয়েই বেশ উদ্বেগ তৈরি হচ্ছে।

নতুন স্ট্রেনের অভিযোজন বেশি

নতুন স্ট্রেনের অভিযোজন বেশি

AIMS এর প্রধান রণদীপ গুলেরিয়া জানান, নতুন প্রজাতির এই স্ট্রেন স্পাইক প্রোটিনে ত্রিশবারের ওপরে অভিযোজন করেছে। যার জেরে প্রতিরোধ ক্ষমতাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। যার ফলে সংক্রমণও খুব তাড়াতাড়ি ছড়ায়।

এবিষয়ে তিনি আরও বলেন, ওমিক্রনের স্পাইক প্রোটিন ৩০ বারের বেশী মিউটেশনে কাজ করে। আর এই কারণেই শরীরের প্রতিরোধ ক্ষমতাকে উড়িয়ে দিয়ে সংক্রমণের প্রবণতার সম্ভাবনা ক্রমশই বাড়ছে।

ভারতে আপাতত উপস্থিতি মেলেনি

ভারতে আপাতত উপস্থিতি মেলেনি

AIMS এর প্রধান জানান, সংক্রমণ ক্ষমতা, ভিরুল্যান্স এবং ইমিউনোস্কপির ওপরেই ভবিষ্যত কর্মপন্থা নির্ভর করছে। ভারতে সার্স সিওভি-২ জিনোমিক..কনসোর্টিয়া INSACOG করোনার নতুন রূপ B.1.1.529 নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত দেশে উপস্থিতি শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+