চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: জাতিসংঘ

জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেনশরণার্থীদের বড় অংশ এসে জড়ো হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে। সেখানে রাস্তার ধারের প্রতিটি জায়গা এখন শরণার্থীতে ভরা বলে জানান

বৃদ্ধা মাকে কোলে নিয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছেন এক রোহিঙ্গা শরণার্থী
GETTY IMAGES/SUZAUDDIN RUBEL
বৃদ্ধা মাকে কোলে নিয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছেন এক রোহিঙ্গা শরণার্থী

জাতিসংঘ বলছে, গত এক সপ্তাহে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের লড়াই শুরু হওয়ার পর এরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করতে শুরু করে।

জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে শরণার্থীদের বড় অংশ এসে জড়ো হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে। সেখানে রাস্তার ধারের প্রতিটি জায়গা এখন শরণার্থীতে ভরা বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শরণার্থীরা জানিয়েছেন তাদের পরিবারের সদস্যদের গুলি করা হয়েছে। তবে কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়।

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করছে লড়াই শুরু হওয়ার পর এপর্যন্ত প্রায় চারশো লোক মারা গেছে। মিয়ানমার দাবি করছে এদের বেশিরভাগই বিদ্রোহী।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+