মার্কিন ফোর্ট হুড মিলিটারি শিবিরে বন্দুকবাজের হামলায় মৃত ৪, আহত ১৬

মার্কিন ফোর্ট হুড মিলিটারি শিবিরে বন্দুকবাজের হামলায় মৃত ৪, আহত ১৬
ওয়াশিংটন, ৩ এপ্রিল : টেক্সাসে একটি মিলিটারি শিবিরে গুলির হামলায় মৃত্যু হল চার জনের। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ১৬ জন। বুধবার এই ঘটনায় ওই হামলাকারী বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মিলিটারি শিবিরের আর্মি জেনারেল।

মৃত বন্দুকবাজকে শনাক্ত করা গিয়েছে বলে জানানো হয়েছে। তার নাম ইভান লোপাজ বলে জানানো হয়েছে। ইরাক যুদ্ধে শামিল ছিল এই ব্যক্তি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মানসিক অসুস্থতায় ভুগছিল ইভান।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হামলার সময় ইভানের পরনে উর্দি ছিল। .৪৫ ক্যালিবার স্মিথ এবং ওয়েসান সেমি অটোমেটিক হ্যান্ডগান দিয়েই হামলা করে ওই বন্দুকবাজ। সদ্যই এই আগ্নেয়াস্ত্রগুলি কেনা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুটি ভিন্ন জায়গা থেকে প্রথমে গুলি চালাতে শুরু করে ইভান। মহিলা পুলিশের সামনে পড়ে হাতের বন্দুক ফেলে দেয় ইভান। এর পর মাথার উপর হাত তোলার বাহানায় জ্যাকেটের ভিতর থেকে বন্দুক বের করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ।

মানসিকভাবে অসুস্থ ওই বন্দুকবাজ ইরাকের বলে শনাক্ত করেছে মিলিটারি পুলিশ

এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। রাজনৈতিক কিছু অনুষ্ঠানের কারণে বারাক ওবামা শিকাগোতে গিয়েছেন। সেখান থেকে তিনি ফোনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, পাঁচ বছর আগে ফোর্ট হুডে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল তার যন্ত্রণাকে উস্কে দিল এদিনের এই হামলা। এই ঘটনার পুনরাবৃত্তি দুঃখজনক।

প্রসঙ্গত, এই একই জায়গায় ২০০৯ সালে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন ৩০ ব্যক্তি। এবারও ফোর্ট হুডের মেডিক্যাল বেসের কাছে এই হামলা হয়েছে।

এদিকে এই হামলা ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। যদি কোনও ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে বেসে প্রবেশ করে তাহলে খাতায় তা নথিভুক্ত করতে হয়। অথচ এক্ষেত্রে এই আগ্নেয়াস্ত্রের কোনও এন্ট্রিই হয়নি।

এই ঘটনার পরেই ফোর্ট হুড বন্ধ করে দেওয়া হয়. আশে পাশের বহুতলগুলিতে অন্য কোনও দুষ্কৃতী লুকিয়ে রয়েছে কি না তা জানাতে চিরুণী তল্লাশি চালানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+