৯৪ বছর বয়সে প্রয়াত ৪১তম মার্কিন রাষ্ট্রপতি সিনিয়র বুশ
আমেরিকার ৪১তম রাষ্ট্রপতি জর্জ এইচডব্লিউ বুশ ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন।
আমেরিকার ৪১তম রাষ্ট্রপতি জর্জ এইচডব্লিউ বুশ ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর পুত্র জুনিয়র জর্জ বুশ এই খবর জানিয়েছেন। মার্কিন সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় এই প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণ ঘটেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজের চালক ছিলেন তিনি। পরে টেক্সানের নামী তেল ব্যবসায়ী হয়ে যান। এরপরে ১৯৬৪ সালে রিপাবলিকানদের হয়ে রাজনীতিতে পা রাখেন তিনি।
তিনি ছিলেন আমেরিকার ৪১ তম রাষ্ট্রপতি। আর ছেলে জর্জ বুশ জুনিয়র হন দেশের ৪৩তম রাষ্ট্রপতি। মাত্র আটমাস আগে সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশ ৭৩ বছর বয়সে প্রয়াত হন। আর এবার সিনিয়র বুশ বিদায় নিলেন।
সাম্প্রতিক সময়ে নানা শারীরিক সমস্যার মধ্যে জীবন কাটছিল সিনিয়র বুশের। পার্কিনসন রোগ হওয়ায় হুইলচেয়ার সঙ্গী হয়। বছর কয়েক আগে একবার ব্রঙ্কাইটিসের শিকারও হতে হয়েছিল। তারপর থেকেই শরীর ভেঙে যায়।
দীর্ঘ চার দশকের রাজনৈতিক কেরিয়ারে বহু মাইলস্টোন ছুঁয়েছেন সিনিয়র বুশ। ১৯৮৯-৯৩ পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। পরে ছেলে জুনিয়র বুশও দেশের রাষ্ট্রপতি হয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications