১২ হাজার নারীর সঙ্গে যৌন সম্পর্ক করে গ্রেফতার এক শিক্ষক
টোকিও, ৯ এপ্রিল : কলির কেষ্ট বললে হয়তো কিছুই বলা হবে না। এক-দুই নয়, সংখ্যাটা এক্কেবারে ১২ হাজার। এতজন মহিলার সঙ্গে যৌন সংসর্গ করেছিলেন ফিলিপাইনসের য়ুহেই তাকাশিমা। আর তার মধ্যে একাধিক মেয়ের বয়স ১৩ বছরেরও কম ছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পরই জাপানে গ্রেফতার করা হয়েছে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, ৬৪ বছর বয়সী এই বিকৃতকাম মানুষটিকে। তবে এতজন নারীর সঙ্গে নয়, গতবছর ১৩-১৪ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগে তাকাশিমাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বিশ্বের মোট ৬৫ টি দেশে ঘুরে এই কাজ করেছেন তিনি।

গত ২৭ বছর ধরে এই অপকর্মটি তিনি চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, এতজনের সঙ্গে যৌন সংসর্গের স্মৃতি ধরে রাখতে তিনি এরকম নানা যৌন মুহূর্তের প্রায় দেড় লক্ষ ছবি তুলেছেন ওই মহিলাদের না জানিয়ে। এবং সেইসব ছবি মোট ৪০০ টি অ্যালবামে সাজিয়ে রেখেছিলেন।
পুলিশকে বিকৃত মননের এই পৌঢ় জানিয়েছেন, ১৯৮৮ সালে ম্যানিলায় একটি জাপানি স্কুল পরিদর্শনের সময় থেকে তিনি এই কাজ করা শুরু করেছেন।
তাকাশিমা নামের ওই ব্যক্তি নিজেই পুলিশকে জানিয়েছেন যে, তিনি যতজন নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন তার মধ্যে অন্তত ১০ শতাংশের বয়স ১৮ বছরের নীচে।
বছরে ৩৬৫ দিন ধরে হিসাব করলে ২৭ বছরে হয় ৯৮৫৫ দিন। অন্যদিকে তাকাশিমার বক্তব্য ধরলে তিনি এই ক'বছরে দিনে একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক পাতিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications