ট্রাম্প নয়, হিলারিই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, এবারে বললেন প্রাক্তন রিপাবলিকান বিদেশসচিব কলিন পাওয়েল
নিউ ইয়র্ক প্রদেশের লং আইল্যান্ডের বাণিজ্যিক প্রতিনিধিদের সামনে তুলোধোনা করলেন নিজের দলের পদপ্রার্থীকেই, বললেন রাষ্ট্রপতি হিসেবে হিলারিই যোগ্য
ওয়াশিংটন, অক্টোবর ২৬ : ডোনাল্ড ট্রাম্পের উপর যে তাঁর নিজের দলের সদস্যদেরই আর বিশেষ ভরসা নেই এবারের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে, তা প্রমাণিত হল আরও একবার। এর আগে রিপাবলিকান দলের অনেক বড় নেতাই বিতর্কিত দলীয় পদপ্রার্থীর নানা কাণ্ডকারখানার বিরক্ত হয়ে সমর্থন তুলে নিয়েছেন। আর এবারে তাঁদের দলে নাম লেখালেন প্রাক্তন রিপাবলিকান বিদেশসচিব কলিন পাওয়েলও।
গত মঙ্গলবার (অক্টোবর ২৫) পাওয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রদেশের লং আইল্যান্ডের এক অনুষ্ঠানে ট্রাম্পকে একহাত নেওয়ার পাশাপাশি এও জানালেন যে আগামী ৮ই নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনকেই সমর্থন করবেন। অর্থাৎ, ট্রাম্পের প্রতি তিনি এতটাই বিশ্রদ্ধ যে পাওয়েল বিরোধী দলকে ভোট দিতেও পিছপা নন।

"আমার ভোট ক্লিন্টনকেই," পাওয়েল লং আইল্যান্ড এসোসিয়েশন নামে একটি বাণিজ্যিকর আয়োজিত একটি অনুষ্ঠানে জানান। পাওয়েল-এর মতে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টনই যোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই পরে বলেন যে পাওয়েল এদিন পরিষ্কার করে বুঝিয়ে দেন কেন ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন। "পাওয়েলের মতে, ট্রাম্প শুধু অভিজ্ঞই নন তা নয়, তিনি প্রতিদিন যে বার্তা দিয়ে চলেছেন, তা দুনিয়ার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ভাবমূর্তিই নষ্ট করছে। এমনকি, তার বনধুদের কাছেও," পল প্যাকটার নামে এসোসিয়েশনের এক সদস্য বলেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
জর্জ বুশ জুনিয়রের রাষ্ট্রপতিত্বে বিদেশসচিবের ভূমিকা পালনকারী (২০০১-০৫) পাওয়েল-এর এটি নতুন অবস্থান। কয়েকমাস আগে এই পাওয়েলই ইমেল প্রসঙ্গে হিলারির সমালোচনা করেন। কিনতু নির্বাচনের দু'সপ্তাহ আগে তিনি সেই হিলারির প্রতিই পূর্ণ আস্থা দেখালেন।












Click it and Unblock the Notifications